× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

এশিয়া কাপ ট্রপি : ভারতের অষ্টম নাকি শ্রীলঙ্কার সপ্তম?

Dutta
হালনাগাদ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
asia cup

এশিয়া কাপে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ ১৬তম ফাইনাল। কাগজে-কলমে ভারত অনেক এগিয়ে থাকলেও, মাঠের খেলায় কিন্তু শ্রীলঙ্কা ছেড়ে কথা বলছে না। ভারতের জেতা সর্বশেষ বৈশ্বিক ট্রফির নাম এশিয়া কাপ। ২০১৮ সালে সপ্তমবারের এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতার পর থেকে শিরোপা খরায় ভুগছে তারা। আজ আবার সেই এশিয়া কাপের ফাইনাল খেলতে নামছে ভারত। পাঁচ বছরের খরা ঘোচাতে মরিয়া রোহিত-কোহলিরা। এশিয়া কাপের সপ্তম শিরোপা জিততে শ্রীলঙ্কাও দৃঢ়প্রতিজ্ঞ। এর মধ্যে আবার টানা দ্বিতীয়বারের মতো মহাদেশীয় এই ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্নে বিভোর লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

এশিয়া কাপ শুরুর মুহূর্তে শ্রীলঙ্কার চ্যালেঞ্জ ছিল শীর্ষ সারির কয়েকজন পেস বোলার ও তারকা অলরাউন্ডারের অনুপস্থিতিও। ডানহাতি পেসার দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা আর লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিটকে যান চোটের কারণে। তারমধ্যে ফাইনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পিনার থিকসেনাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। তবে দেশের জন্য কিছু একটা করে দেখানোর সংকল্পে, সেটা মোটেও বাধা হচ্ছে না তাদের।

কলম্বোর প্রেমাদাসায় বৃষ্টি যেমন ব্যাটারদের টেনশন বাড়িয়ে দেয়, তার চেয়ে তারা বেশি টেনশনে থাকেন স্পিনারদের নিয়ে। একটা সময় এই ভেন্যুতে শাসন করেছেন দুই লঙ্কান মুরালিধরন ও মেন্ডিস। তাদের প্রতিটি ওভার ছিল অন্য প্রান্তের ব্যাটারদের জন্য চরম আতঙ্কের। পরিসংখ্যান বইয়েও তাদের নাম। সবচেয়ে বেশি ৭৫ উইকেট নিয়েছেন মুরালিধরন। আর ২০ রানে ৬ উইকেট নিয়ে সেরা বোলিংয়ের চেয়ারটা এখনও নিজের দখলে রেখেছেন মেন্ডিস। এবার সেই মঞ্চে ঝলক দেখানোর পালা ভারত ও লঙ্কান স্পিনারদের। এরই মধ্যে সুপার ফোরের ম্যাচে দু’দলের স্পিনাররা দেখিয়ে দিয়েছেন, তাদের সামনে কতটা অসহায় প্রতিপক্ষ ব্যাটাররা। আজ এশিয়া কাপের ফাইনালেও স্পিনাররা হবেন বড় একটা ফ্যাক্টর।

দু’দলে রয়েছেন একাধিক স্পিনার। ভারতের স্পিন অ্যাটাকের মূল দায়িত্ব থাকবে কুলদীপ যাদবের কাঁধে। তাকে সঙ্গ দেবেন রবীন্দ্র জাদেজা। অন্যদিকে লঙ্কানদের ভরসার নাম দুনিত ভাল্লালাগে। ভারতের বিপক্ষে সুপার ফোরে তিনি একাই তুলে নেন পাঁচ ব্যাটারকে। তবে শ্রীলঙ্কার রহস্য স্পিনার থিকসেনার ছিটকে যাওয়া তাদের জন্য বড় ধাক্কা। অবশ্য তাঁর বদলি এরই মধ্যে ঠিক করে ফেলেছেন লঙ্কানরা। আজ ফাইনালে ভারতের বিপক্ষে লঙ্কান একাদশে দেখা যেতে পারে লেগ স্পিনার দুশান হেমন্তকে। আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়েছে বেশি দিন হয়নি। এ বছরের জুনে আফগানদের বিপক্ষে এক দিনের ক্রিকেটে নাম লেখান হেমন্ত। এরপর আরেকটা ম্যাচে অংশ নিয়েছেন তিনি। সব মিলিয়ে দুই ওয়ানডে খেলা এই লেগি নিয়েছেন দুটি উইকেট। তবে কলম্বোর স্পিনসহায়ক উইকেটে হেমন্তও হতে পারেন তুরুপের তাস।

ভারতের আস্থা কুলদীপকে ঘিরে। অভিজ্ঞতার দিক থেকে লঙ্কান স্পিনারদের চেয়ে অনেকটা এগিয়ে তিনি। তাঁর মূল তিন অস্ত্র– লেগ ব্রেক, গুগলি ও ফ্রন্ট অব দ্য হ্যান্ডে বোলিং করা। চলমান এশিয়া কাপেও সেই ঝলক দেখিয়েছেন। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ২৫ রান দিয়ে ৫ উইকেটে শিকার করেন তিনি। এরপর লঙ্কানদের সঙ্গে ৪৩ রান খরচায় তুলে নেন চার ব্যাটারকে। আজও তাঁকে মোকাবিলা করা সহজ হবে না আশালঙ্কা-শানাকাদের।

ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার চেয়ে ভারত ফেভারিট হিসেবে এগিয়ে তাতে সন্দেহ নেই। কিন্তু আন্ডারডগের তকমা নিয়ে টুর্নামেন্ট খেলতে নামা শ্রীলঙ্কা এই ভারতকেই সুপার ফোরে চোখ রাঙানোয় জমজমাট ফাইনালের ইঙ্গিত মিলছে। গত সপ্তাহে ভারতকে ২১৩ রানে অলআউট করে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল তারা। সবগুলো উইকেটই নিয়েছিলেন স্পিনাররা। কিন্তু টপ অর্ডাররা ব্যর্থ হওয়ায় সেই কাজ অসমাপ্ত থেকে গেছে।

সবচেয়ে বেশি ফাইনাল খেলা দলটা হলো শ্রীলঙ্কা। ১২ বার তারা শিরোপা মঞ্চে খেলেছে। ওই তুলনায় ভারত দশবার। শিরোপা সংখ্যায় অবশ্য ভারত-ই এগিয়ে। তারা সাতবার চ্যাম্পিয়ন হয়েছে, শ্রীলঙ্কা ছয়বার। ফাইনালে মুখোমুখি লড়াইয়েও ভারত ৪-৩ ব্যবধানে এগিয়ে। রোহিতদের তাই বিশ্বকপের আগে এশিয়া কাপ জিতে মোমেন্টাম ধরে রাখার লক্ষ্য। ভারতের ওপেনার শুবমান গিল বলেছেন, ‘এশিয়া কাপ ফাইনাল জেতাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ সামনে বিশ্বকাপ। মূল মুহূর্তে মোমেন্টাম ধরা ভীষণ গুরুত্বপূর্ণ।’

এই ম্যাচেও হয়তো শ্রীলঙ্কান দল পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাবে। কলম্বোয় প্রায় একই রকম স্লো ও টার্নিং পিচে খেলা হবে। তবে ব্যাটিং প্রদর্শনীটা হতে হবে ধারাবাহিক।   শানাকা ম্যাচের আগে বলেছেন, ‘দেশের জন্য ছেলেরা কিছু একটা করে দেখাতে উন্মুখ। দল হিসেবে আমরা আন্ডারডগ। কিন্তু সবাই বড় মঞ্চে পারফর্ম করতে চায়। এই তরুণদের এমন মঞ্চে কিছু একটা করে দেখানো প্রয়োজন, যাতে মনে হয় আমরা তার যোগ্য।’


এ ক্যটাগরির আরো খবর..