× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন মমতা

Dutta
হালনাগাদ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

সিলেটে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন মমতা দেবী (২৭) নামে এক গৃহবধূ। ১৫ সেপ্টেম্বর শুক্রবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতক পৃথিবীর আলো দেখে।
মমতা সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর গ্রামের সত্যরঞ্জন দেবনাথের স্ত্রী। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে ২ জন ছেলে ও ২ জন মেয়ে। মমতা দেবীর পাঁচ বছরের আরও এক মেয়ে রয়েছে। একসঙ্গে চার সন্তান পেয়ে খুশি মমতা দেবী।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মমতা। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চার সন্তানের জন্ম দেন তিনি। মা ও নবজাতকরা সুস্থ রয়েছে। নবজাতকদের হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডের ইনকিউবিটরে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী।


এ ক্যটাগরির আরো খবর..