× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক রিপোর্টার

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সাথে কিম জং উনের সাক্ষাত

Dutta
হালনাগাদ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
kim jong un

উত্তর কোরীয় নেতা কিম জং উন শনিবার ভ্লাদিভোস্তকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাথে দেখা করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভ্লাদিভোস্তকের নেভিচি বিমানঘাঁটিতে পৌঁছালে শোইগু তাকে অনার গার্ড এবং অভ্যর্থনা জানান।

খবরে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তর কোরিয়ার নেতার এটি একটি ব্যতিক্রমী সফর। বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিদেশে এটি তার প্রথম সরকারি সফর। কিমের এমন সফরে পশ্চিমা দেশগুলোর মধ্যে ভীতির সঞ্চার করেছে যে মস্কো ও পিয়ংইয়ং নিষেধাজ্ঞা অমান্য করে একটি অস্ত্র চুক্তি করবে।

মস্কো ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে উত্তর কোরিয়ার গোলাবারুদ কিনতে আগ্রহী বলে মনে করা হয়। অন্যদিকে পিয়ংইয়ং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচীর উন্নয়নে রাশিয়ার সহায়তা চায়। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিমের সাথে বৈঠকের পর সামরিক সহযোগিতার ‘সম্ভাবনার’ ইঙ্গিত দিলেও ক্রেমলিন শুক্রবার বলেছে যে এক্ষেত্রে কোন চুক্তি স্বাক্ষরিত হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..