× Banner
সর্বশেষ
পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ

কোন কিছুর বিনিময়ে সুনাম বিক্রি করতে চাই না

admin
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ গত ৩ মে মঙ্গলবার ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেছেন, ফরিদপুরের যে উপজেলাগুলো ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার আদলে মধুখালী উপজেলার ইউপি নির্বাচন হবে। কোথাও কোন অনিয়ম হবে না। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। কোন বাধা বিপত্তী সহ্য করা হবে না।

অনিয়ম, বিশৃংখলা কঠোর হস্তে দমন করা হবে। আমরা কোন কিছুর বিনিময়ে সুনাম বিক্রি করতে চাই না। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মধুখালী উপজেলার ৪ টি ইউনিয়নের সাধারন নির্বাচন-২০১৬ এর সকল প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে মধুখালী মালটিপারপাস হল রুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা পুলিশ সুপার মো. জামিল হাসান। বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. ফরিদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. এনামুল হক, উপজেলা মৎস্য অফিসার ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন।

প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রায়পুরের মোতালেব হোসেন মৃধা, কামরুজ্জামান মো. সিরাজুল ইসলাম, জাহাপুরের সামসুল আলম বাচ্চু, আজাদুর রহমান টিক্কা, বাগাটের মতিয়ার রহমান খান, কামারখালীর রাকিব হোসেন চৌধুরী ইরান, জাহিদুর রহমান বাবু।
সভায় পুলিশ সুপার বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আইনশৃংখলা বাহিনী তৎপর রয়েছে । বিশৃখংলা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..