× Banner
সর্বশেষ
বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় দু’পক্ষের মারামারিতে একজনের মৃত্যু

Dutta
হালনাগাদ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
দু’পক্ষের মারামারিতে মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই গ্রামে দু’পক্ষের মারামারিতে বিল্লাল হোসেন (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার রাত দেড়টার দিকে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত বিল্লাল হোসেন ভাটই আদর্শপাড়ার মৃত নুর ইসলামের ছেলে। সে ভারতের ব্যাঙ্গালুরে মুদি ব্যবসা করতেন। রোববার বেলা ১২ টার দিকে তিনি দেশে ফিরেছেন।

বিল্লাল হোসেনের ছেলে জিহাদ জানান, শনিবার দুপুরে ঝিনাইদহ শহরে তাদের প্রতিবেশী শাকিল হোসেনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে তার ফুপাতো ভাই সাগরের বন্ধুরা। এ নিয়ে ওইদিন বিকেলে শাকিল গ্রামে ফিরে পরিবারকে জানালে জিহাদের পরিবারের সাথে বাক-বিতন্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এরই জের ধরে রোববার বিকেলে উভয় পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়। এতে আহত হয় জিহাদের পিতা বিল্লাল হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে ফরিদপুরে গিয়ে মারা যায় বিল্লাল। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ বেলায়েত হোসেন বলেন, প্রতিবেশীদের সাথে বাক-বিতন্ডা হয়। পরে মারামারি হয়। বিল্লাল হোসেনের মৃত্যু আঘাতজনিত নাকি হার্টএ্যাটাক তা ময়নাতদন্তের পর জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..