× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

দরিদ্র সন্তান রাজুর পঙ্গুত্বের হাত থেকে রক্ষার জন্য সাহায্যের আহবান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধিঃ দরিদ্র পিতামাতার একমাত্র সন্তান রাজু (১৭) সড়ক দূর্ঘটনায় একটি পা হারিয়ে সে এখন পঙ্গু হয়ে রয়েছে।

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের দিন মজুর শহিদুল ইসলামের পুত্র তার গর্ভধারিনী মাতা নাসিমা বেগম। সংসার জীবনে তাদের দিন আনা দিন খাওয়ার মধ্যে সন্তান রাজুকে লেখাপড়া শেখানোর উপায়ন্তর না পেলেও তাদের একমাত্র কলিজার টুকরা রাজুকে ৬ষ্ঠ শ্রেণী পর্যান্ত পড়িয়ে পিতামাতার অসহায়ত্ব দুর করার জন্য রাজুকে একটি ট্রাকের হেলপার হিসেবে রাখা হয়।

বেশ কয়েক মাস হেলপার হিসেবে কাজ করা কালে গত ২৩ শে ফেব্র“য়ারি ভোর বেলা গোপালগঞ্জ জেলার ফকিরহাটের ফুলচেতা বাজারের সন্নিকটে ১০ চাকার একটি ট্রাক তার বাম পায়ের উপর দিয়ে গেলে ঘটনাস্থলে রাজুর বাম পাটি গুড়িয়ে চুর্নবিচুর্ন হয়ে যায়। তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য পরামর্শ দেন। এদিকে চিকিৎসাকো দুরের কথা রাজুকে বহনকারী এ্যাম্বুলেস্ন ভাড়ার টাকা যোগাতে অসহায়ত্ব হয়ে পড়ে। এক পর্যায়ে রাজুকে তারা বাড়ীতে ফেরত আনে এবং পাটকেলঘাটার ডাঃ প্রবীর কুমার দাশের মানবিক বিবেচনায় তার ক্লিনিকে পায়ের অপারেশনের ব্যবস্থা গ্রহণ করেন।

দীর্ঘ ৪ ঘন্টা সময় ধরে রাজুর পা অপারেশন শেষে ডাঃ জানান, তার শরীরে রক্তের প্রয়োজন। স্থানীয় লোকজনের সহযোগিতায় আর্তমানবতার সেবায় বেশ কিছু সাহায্য সহযোগিতা পায়। এভাবে আড়াই লক্ষ টাকা ধার দেনা করে পায়ের অপারেশন খরচ করতে পারলেও বর্তমানে রাজুর দরিদ্র পিতা মাতা সহায় সম্বল বলতে ভিটা বাড়ির মাত্র দেড় শতক জমি ছাড়া আর কিছুই নেই।

বর্তমান তাদের সন্তান পাটকেলঘাটা ডক্টরস ক্লিনিকের হাসপাতালে ১/২ টি অপারেশন করার কথা থাকলে আর যেন্ পেরে উঠছে না। ’এই মুহুর্তে প্রয়োজন আরও ৩/৪ লক্ষ টাকা। এ জন্য সচেতন মহল বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা, সমাজের বিশেষ স্বহৃদয় ব্যক্তি ও দানশীলদের নিকট সাহায্যের জন্য পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা সোনালী ব্যাংক কুমিরা, সাতক্ষীরা। হিসার নম্বর ০০২০৭০৬৬৯, মোবাঃ ০১৭৬৬.৩৪১৭০৩।


এ ক্যটাগরির আরো খবর..