× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল দাবিতে বিক্ষোভ

admin
হালনাগাদ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পরীক্ষার্থীরা। শনিবার দুপুরে ভর্তিচ্ছুরা এ সব কর্মসূচি পালন করেন।

সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীদের পক্ষে রহিত খান নামে এক শিক্ষার্থী লিখিত বক্তব্যে বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ৮৫ হাজার ছাত্র-ছাত্রী। কিন্তু শুক্রবার পরীক্ষায় অংশগ্রহণের পর জানা গেলো দীর্ঘ দিন পড়ালেখা করে ভাগ্য নির্ধারণের এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। রহিত খান আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে খবরও প্রকাশিত হয়েছে। এমনকি প্রশ্নপত্রসহ র‌্যাবের হাতে জড়িত কয়েকজন আটক হয়েছেন। যেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালকসহ কয়েকজন কর্মচারী জড়িত ছিলেন। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আন্দোলনকারী এ সব ভর্তিচ্ছুরা পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার জোর দাবি করেন। সংবাদ সম্মেলন শেষে পরীক্ষার্থীরা বরিশাল শহরের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..