× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

ওয়াপদার ভেড়িবাধে অব্যাহত রয়েছে ভাঙ্গন; বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা; নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০১৬

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনাঃপাইকগাছায় অব্যহত রয়েছে দেলুটী ইউনিয়নের ২১ ও ২২ নং পোল্ডারের ওয়াপদার ভেড়িবাধের ভাঙ্গন। ভদ্রা ও জিরবুনিয়া নদীর ভাঙ্গনে প্রায় আঁধা কিলোমিটার জায়গাজুড়ে বাঁধের সিংহভাগ ইতোমধ্যে নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ায় যে কোন মূহুর্তে সম্পূর্ণ বাঁধতি ধ্বসে গিয়ে ২টি পোল্ডারের ১৪টি গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।

গত কয়েকমাস ভাঙ্গন অব্যাহত থাকলেও পাউবো কর্তৃপক্ষ এখনো পযন্ত বাঁধ মেরামতে কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।
জানাগেছে দেলুটী ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ২২নং পোল্ডারের কালিনগরের এলাকা এবং ২১নং পোল্ডারের জিরবুনিয়া এলাকায় ভদ্রা নদী ও জিরবুনিয়া চৌমহনা নদীর অব্যাহত ভাঙ্গনে বাঁধের প্রায় আঁধা কিলোমিটার জায়গাজুড়ে বিশাল আকারের ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে বাঁধের সিংহভাগ নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় যে কোন মূহুর্তে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।

বর্তমানে প্লাবিত হওয়ার আশংকায় নির্ঘুম রাত কাঁটাচ্ছেন ভাঙ্গন কবলিত এলাকার মানুষ। কালিনগর এলাকার রুহীদাশ সরদারের স্ত্রী সুপ্রিয়া সরদার জানান, বসতবাড়ীর জায়গা টুকু ছাড়া আমাদের আর কোন জায়গা নাই বাঁধটি ভাঙ্গতে ভাঙ্গতে ইতোমধ্যে আমাদের বসতবাড়ীর কাছেই চলে এসেছে।

যে কোন মূহুর্তে বসতবাড়ী সহ ভিটেমাটি টুকু নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে। এ জন্য প্রতিটা মূহুর্ত আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, ভাঙ্গন অব্যাহত থাকলেও পাউবো কর্তৃপক্ষ বাঁধ মেরামতে এখানো পর্যন্ত কোন উদ্যোগ নেইনি। ফলে যে কোন মূহুর্তে সম্পূর্ণ বাঁধটি ধ্বসে গিয়ে ২২নং পোল্ডারের হরিণখোলা, দারুণমল্লিক, সৈয়দখালী, তেলীখালী, গোপীপাগলা, ফুলবাড়ী, বিগরদানা, দূর্গাপুর, সেনেরবেড় ও ২১নং পোল্ডারের জিরবুনিয়া, মাগুরা, দেলুটি ও কাঁট বুনিয়া সহ ১৪টি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

তবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিনের নির্দেশে বিকল্প হিসাবে ৪০ দিনের কর্মসূচীর আওতায় মেরামত করার চেষ্টা করা হচ্ছে বলে ইউপি চেয়ারম্যান রিপন জানান। বিষয়টি মন্ত্রী সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী জানান। ২টি পোল্ডারের বাঁধ মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী


এ ক্যটাগরির আরো খবর..