× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

চীনের নতুন মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চীন

Dutta
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
arunachal

গত সোমবার চীন যে নতুন মানচিত্র প্রকাশ করেছে, তাতে গোটা অরুণাচল প্রদেশকে চীনের অংশে ঢোকানো হয়েছে। সেই সঙ্গে মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে আকসাই চীনকেও। সীমান্তে উত্তেজনা কমাতে দক্ষিণ আফ্রিকায় নরেন্দ্র মোদি ও শি জিনপিংয়ের বৈঠকের পরই, নতুন করে বিতর্ক সৃষ্টি করল চীন। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি–২০ গোষ্ঠীর শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারতে আসার কথা। তার আগেই এই মানচিত্র প্রকাশ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নিরিখে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেবল ভারতের এই দুই অংশই শুধু নয়, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকেও তারা তাদের অংশ বলে দাবি করেছে। চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস ‘এক্স’ হ্যান্ডেল (সাবেক টুইটার) মারফত এই খবর দিয়ে জানিয়েছে, চীনের সীমারেখা ও আন্তর্জাতিক নীতি মেনেই এই মানচিত্র প্রকাশ করা হয়েছে।

ভারত সরকারিভাবে স্বীকার না করলেও বিরোধীদের অভিযোগ, ওই সময় লাদাখের অন্তত ২ হাজার বর্গকিলোমিটার এলাকা চীনা ফৌজ গায়ের জোরে দখল করে রেখেছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর ২০২০ সালের সংঘর্ষ পূর্ববর্তী স্থিতাবস্থা ফিরিয়ে আনতে ভারত বারবার দাবি জানিয়ে আসলেও চীন এখনো তা মানেনি। সেই বরফ গলাতে দক্ষিণ আফ্রিকায় ‘ব্রিকস’ সম্মেলনের এক ফাঁকে মোদি–শি ঘরোয়া বৈঠক হয়। ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা বলেছিলেন, দুই নেতা লাদাখ সমস্যার সমাধানে সহমত হয়েছেন। ওই বৈঠকের পর পরই চীনের এই ম্যাপ প্রকাশ সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে অবশ্যই সহায়ক নয় বলে কূটনৈতিক মহলের ধারণা।

লক্ষ‍্যণীয়, চলতি বছরের মে মাসে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে দুই দিন ধরে জি-২০ গোষ্ঠীর বৈঠক হয়েছিল। সেই বৈঠকে চীন গরহাজির ছিল। মে মাসের শেষ সপ্তাহে ওই বৈঠকের পর পরই চীন অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম তাদের ভাষায় রাখে। এমন নামকরণ তারা ২০১৭ ও ২০২১ সালেও করেছিল। ভারত তখনো আপত্তি জানিয়েছিল। চলতি বছর চীনা ভাষায় এলাকার নামকরণ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছিলেন, নামকরণ যাই করা হোক, তাতে অরুণাচল প্রদেশের বাস্তবতায় হেরফের ঘটে না। এবার চীন গোটা অরুণাচল প্রদেশকেই তাদের মানচিত্রে অন্তর্ভুক্ত করল শি–মোদি বৈঠকের রেশ কাটতে না কাটতেই।

চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ গত ছয় দশকের। ২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ানে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর সম্পর্কের অবনতি লক্ষ করা যায়। অরুণাচল প্রদেশকে চীন দক্ষিণ তিব্বত বলে দাবি করে। ভারতের মতে, ওই প্রদেশ তাদের ছিল, আছে ও থাকবে। ১৯৬২ সালের যুদ্ধে আকসাই চীন তারা দখল করেছিল বলে দাবি জানিয়ে আসছে চীন। ভারত সেই দাবি মানতে নারাজ।


এ ক্যটাগরির আরো খবর..