× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

রাশিয়ার পেসকভ বিমানবন্দরে ইউক্রেনের ড্রোন হামলা, ৪টি উড়োজাহাজে আগুন

Dutta
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
peskov

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে জানা গেছে, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পেসকভের একটি বিমানবন্দর ড্রোন হামলার শিকার হয়েছে। এতে অন্তত চারটি পরিবহন উড়োজাহাজে আগুন লেগে বড় ধরনের ক্ষতি হয়েছে।

বিমানবন্দরে ড্রোন হামলার সময় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। বুধবার লাটভিয়া ও এস্তোনিয়া সীমান্তবর্তী এলাকায় ঘটনাটি ঘটেছে। পেসকভ শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত।

সামাজিক মাধ্যমে ভিডিও ফুটেজে দেখা গেছে, অগ্নিকাণ্ডে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ছড়াচ্ছে। স্থানীয়রা বলেছেন, বিমানবন্দর ও আশপাশে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা।

রুশ প্রতিরক্ষা বাহিনী ড্রোন প্রতিহত করেছে বলে দাবি করেছেন আঞ্চলিক রুশ গভর্নর মিখাইল ভেদেরনিকভ। টেলিগ্রামে তার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ও সাইরেনের শব্দ পাওয়া যায়। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ভেদেরনিকভ। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..