× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক রিপোর্টার

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
erdoan

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলতে শিগগিরই মস্কো সফরে যাচ্ছেন।
এরদোয়ানের রাশিয়া সফরের লক্ষ্য শস্য চুক্তি পুনরুজ্জীবিত করা।

এরদোয়ানের দলের একজন মুখপাত্র সোমবার এ কথা জানান।

ক্ষমতাসীন দলের মুখপাত্র ওমর চেলিক সাংবাদিকদের বলেন, রাশিয়ার অবকাশ শহর সোচিতে উভয়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। তুরস্ক আশা করছে এর মাধ্যমে আসন্ন ‘খাদ্য সংকট’ এড়ানো যাবে।

এর আগে ‘দ্য ব্লুমবার্গ বার্তা’ সংস্থার খবরে বলা হয়েছে, জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লী যাওয়ার আগে এরদোয়ান ৮ সেপ্টেম্বর পুতিনের সাথে সাক্ষাত করতে পারেন। এদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকের নিবিড় প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে সে সম্পর্কে মুখপাত্র কিছু বলেননি।

উল্লেখ্য, কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানী বিষয়ক চুক্তি করতে তুরস্ক যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনকে সহায়তা করেছিল। গত মাসে রাশিয়া জাতিসংঘ সমর্থিত চুক্তি থেকে বেরিয়ে গেলে তা পুনরুজ্জীবিত করতে তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..