× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

সংকটের সমাধান না হলে প্রলয়ঙ্করী ঝড়

admin
হালনাগাদ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ দেশে রাজনৈতিক পরিস্থিতি শান্ত দেখালেও সংকট চলছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান সরকারকে সতর্ক করে বলেছেন, ‘সংকটের সমাধান না হলে পরিস্থিতি জটিল রূপ নিতে পারে। হঠাৎ করে প্রলয়ঙ্করী ঝড় বয়ে যেতে পারে।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘রাজনৈতিক সংকট নিরসণে সব দলের অংশগ্রহণে নির্বাচনের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন হুমায়ূন কবির ব্যাপারী।

মাহবুবুর রহমান বলেন, রাজনৈতিক সংকট চলছে। এর সমাধান না করায় পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হঠাৎ করে প্রলয়ঙ্করী ঝড় বয়ে যেতে পারে। উটপাখির মতো বালুতে মুখ লুকিয়ে পার পাওয়া যাবে না। তিনি বলেন, সরকারকে বলব, সময় থাকতে সংকটের নিরসন করুন। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দিন। যদি সংকটের নিরসন না হয়, বিপর্যয় হবে। সেই বিপদ আমাদের জাতীয় নিরাপত্তা ও জাতীয় অস্তিত্বের মূল ভিত্তিতে আঘাত করতে পারে।

রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক সংকটও দেশে চলছে বলে দাবি করে তিনি বলেন, বাংলাদেশ থেকে অর্থ পাচার হচ্ছে। তিনি বলেন, কানাডায় একটা আবাসিক এলাকার নামই দেওয়া হয়েছে বেগমবাগ। সব বাংলাদেশি সেখানে বাস করেন। সেখানে বেগম সাহেবরা আছেন। আর এখানে তাদের সাহেবরা লুটছে, টাকা পাচার করছে। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আজম খান, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..