× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় এ্যাকশন ওয়ার্কিং গ্রুপের ইন্টারফেস মিটিং

Dutta
হালনাগাদ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
satkhira

সাতক্ষীরার দেবহাটায় সিটিজেন ভয়েজ এ্যাকশন ওয়ার্কিং গ্রুপের ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দেবহাটা সরকারী পাইলট হাইস্কুল ফুটবল মাঠে  রাইট টু গ্রো প্রজেক্ট, ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের সহযোগীতায় বাস্তবায়নকারী সংস্থা উত্তরণ এবং সুশীলনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।
বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আব্দুল লতিফ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও, সিনিয়র প্রোগ্রাম অফিসার ফুলি সরকার, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,  দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল প্রমুখ।
উল্লখ্য যে, দেবহাটা উপজেলার ৭টি কমিউনিটি ক্লিনিকের অধিনে সিটিজেন ভয়েজ এ্যাকশন (সিবিএ) পদ্ধতির মাধ্যমে নাগরিকের প্রতি সরকারের সেবার মান বৃদ্ধি পাওয়া নিয়ে কাজ করা চলমান রয়েছে। বিশেষ করে কমিউনিটি ক্লিনিকের সেবা পাওয়া। সরকার, সেবাপ্রদানকারী ও সেবাগ্রহনকারীদের মধ্যে সমন্বয় ও পারস্পারিক সংলাপের মাধ্যমে সরকারী সেবাসমূহের সহজলভ্যতা ও সেবাসমূহের অনতত মানের উন্নয়ন সাধন করার উপর গুরুত্ব আরোপ করা।
এছাড়া সরকার কর্তৃক নির্ধারিত কমিউনিটি ক্লিনিকের ২২টি মনিটরিং স্টান্ডার্ডের উপর বর্তমান অবস্থার প্রেক্ষিতে সকলের অংশগ্রহনে ক্লিনিকগুলোর উন্নয়নে একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচানলা করেন সিবিএ ওয়ার্কিং গ্রুপের সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..