× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে কুড়াল দিয়ে স্ত্রীকে হত্যা

Dutta
হালনাগাদ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

যশোরের বেনাপোলে কুড়াল দিয়ে পিটিয়ে নিজ স্ত্রী রেশমা খাতুনকে নির্মম ভাবে হত্যা করেছে আবু সালাম মোড়ল নামে এক পাষণ্ড স্বামী।
রবিবার (২৭ আগষ্ট) রাত ২টার দিকে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেশমা খাতুন উপজেলার বেনেখড়ি গ্রামের মতিয়ার রহমানের মেয়ে। এবং ঘাতক স্বামী একই উপজেলার পাঁচভুলট গ্রামের জয়নাল আবেদীন মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সালাম মোড়ল ও রেশমা খাতুনের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক কলহ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন রাতে পরিকল্পিত ভাবে কুড়াল দিয়ে রেশমা খাতুনের মাথায় অনবরত আঘাত করে সালাম মোড়ল। এ পর্যায়ে রেশমা খাতুনের মৃত্যু হলে ঘাতক সালাম মোড়ল রাতেই পালিয়ে যায়।
সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য নার্গিস বেগম পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে রেশমা খাতুনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে স্বামী কতৃক স্ত্রী খুন হয়েছে। আমরা লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..