× Banner
সর্বশেষ
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে?

ঝিনাইদহ প্রতিনিধি

সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
jhinaidah

সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের কবি সুকান্ত সড়কের পাবলিক লাইব্রেরীর সামনে এ কর্মসূচীর আয়োজন করে চাকুরী প্রার্থীদের সংগঠন ৩৫ বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও শিক্ষার্থীরা অংশ নেয়।

সেসময় সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি আবুল খায়ের, জেলা শাখার সভাপতি রুবেল হুসাইন, চাকুরী প্রার্থী জনি আহমেদ, মিলি খাতুন, মওদুদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ‘চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে আমরা প্রায় ১২ বছর ধরে আন্দোলন করছি। কিন্তু এখনো সরকার যৌক্তিক এদাবি মেনে নেয়নি। বয়স নয়, যোগ্যতাই একজন প্রার্থীর একমাত্র মাপকাঠি। ডিজিটাল হওয়া সত্ত্বেও সোনার বাংলাদেশে চাকরিতে আবেদনের বয়স ৩০ বছরে সীমাবদ্ধ। এটা আমরা কোনোভাবেই মানতে পারি না।’ তাই ২০১৮ সালে বর্তমান সরকারের দেওয়া নির্বাচনী ইশতেহার সরকারি চাকুরীর বয়সসীমা ৩০ থেকে বৃদ্ধি করে ৩৫ করার দাবী জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..