× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক রিপোর্টার

সৌদি সীমান্ত রক্ষীরা শত শত ইথিওপিয়ান অভিবাসীকে হত্যা করেছে : এইচআরডব্লিও

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
saudi arabia

মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’ সোমবার জানিয়েছে, সৌদি সীমান্ত রক্ষীরা ইথিওপিয়ান অভিবাসীদের উপর ‘বিস্ফোরক অস্ত্র’ নিক্ষেপ করেছে। এতে গত বছর থেকে এ পর্যন্ত কয়েকশ’ অভিবাসী নিহত হয়। এসব অভিবাসী ইয়েমেন সীমান্ত দিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করেছিল

অভিযোগ সম্পর্কে রিয়াদ তাৎক্ষণিক কোন  মন্তব্য করেনি। তবে সৌদি আরব সীমান্তবর্তী এলাকায় হাজার হাজার ইথিওপিয়ান বসবাস এবং কাজ কর্ম করে। এইচআরডব্লিও’র গবেষক নাদিয়া হার্ডম্যান এক বিবৃতিতে বলেছেন, ‘সৌদি কর্মকর্তারা এই দুর্গম সীমান্ত এলাকায় বাসবাসরত বিশ্বের বিভিন্ন অঞ্চলের শত শত অভিবাসী এবং আশ্রয় প্রার্থীকে হত্যা করছে।’

‘সৌদি ভাবমূর্তি উন্নত করার জন্য পেশাদার গল্ফ, ফুটবল ক্লাব এবং প্রধান বিনোদন ইভেন্টগুলি কেনার জন্য বিলিয়ন বিলিয়ন রিয়াল ব্যয় করা দেশটির পক্ষে এই ধরনের ভয়ঙ্কর অপরাধ থেকে মনোযোগ সরানো উচিত নয়।’

নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, প্রায় এক দশক ধরে সৌদি আরব এবং ইয়েমেন ইথিওপিয়ান অভিবাসীদের বিরুদ্ধে অপব্যবহারের অভিযোগ করে আসছে। তবে সর্বশেষ হত্যাকান্ডগুলো ‘বিস্তৃত এবং পদ্ধতিগত’ বলে মনে হচ্ছে এবং এটি মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল।


এ ক্যটাগরির আরো খবর..