× Banner
সর্বশেষ
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে যৌন হয়রানি

admin
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ শিক্ষার সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক স্তর- বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়েই ঘটছে একের পর এক যৌন হয়রানির ঘটনা।

বেশিরভাগ ক্ষেত্রেই নিপীড়কের তালিকায় আসছে শিক্ষকের নাম। আর রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অনেক সময় শক্ত পদক্ষেপ নেয় না কর্তৃপক্ষ-এমন মত শিক্ষাবিদদেরই।

মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলছেন, পদক্ষেপ বলতে শুধু সাময়িক বহিষ্কারেই দায় এড়ানো যাবে না।

অন্যদিকে নিপীড়নের ঘটনা রোধে ইউজিসির যেমন মনিটরিং বাড়ানো উচিত তেমনি শিক্ষার্থীদেরও সচেতন হবার তাগিদ দিয়েছেন আইনজীবীরা।

যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শুনতে যত লজ্জারই হোক না কেন বাস্তবতা হলো এমন ঘটনা ঘটছেই। আর সে কারণেই আন্দোলন।

শিক্ষার্থীদের নিরপত্তার বিষয়টি দেখভাল করার দায়িত্ব যে প্রোক্টরের; সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ সেই প্রোক্টরের বিরুদ্ধেই।

রাজধানীর আহসান উল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ঘটনার আগে গতমাসে রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমন খবর গণমাধ্যমে এসেছে।

উচ্চ আদালতের নির্দেশে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ করার কথা থাকলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে সেই কমিটির কার্যকারিতা সীমিত। শিক্ষাবিদরা বলছেন, কিছু ক্ষেত্রে কমিটি কার্যকরও থাকেলেও কাজের কাজ কিছুই হয়না।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলছেন, মানবিক ও সামাজিক প্রয়োজনের তাগিদেই এসব অপরাধের বিচার হওয়া উচিত। আর ইউজিসিকেই তৎপর হতে বলছেন আইনজীবীরা।

তার মতে, যৌন অপরাধের যত ঘটনার কথা আমরা জানতে পারি, অপরাধ ঘটে এরচেয়ে অনেক বেশি।


এ ক্যটাগরির আরো খবর..