× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

ডেস্ক

১২ কোটি টাকা কর দিতে ড. মুহাম্মদ ইউনূসকে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ
হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

ড. মুহাম্মদ ইউনূসকে তিনটি দাতব্য ট্রাস্টকে দান করা টাকার ওপর ১২ কোটি টাকা কর দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।  রায় স্থগিত করা হবে না; নির্ধারিত দিনেই শুনানি হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।

আজ সোমবার (১৭ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দিয়েছেন।

সকালে এ মামলায় শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূসের আরেক আইনজীবী অন রেকর্ড তৌফিক হোসাইন। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি ২৩ জুলাই নির্ধারণ করেছেন সর্বোচ্চ আদালত বলেও জানান তিনি।

তৌফিক হোসাইন সাংবাদিকদের বলেন, ড. ইউনূসের এ মামলার আইনজীবী দেশের বাইরে রয়েছেন তাই তারা সময় চেয়ে আবেদন জানান। এ সময় আপিল বিভাগ বলেন, রায় স্থগিত করা হবে না; নির্ধারিত দিনেই শুনানি হবে।

এর আগে গত ২২ জুন ১৫ কোটি টাকা কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলা খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

গত ৩১ মে ড. ইউনূসকে তিনটি দাতব্য ট্রাস্টকে দান করা টাকার ওপর ১২ কোটি টাকা কর দেয়ার আদেশ দেন হাইকোর্ট। আবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলা খারিজও করেন হাইকোর্ট। ফলে ড. ইউনূসকে এনবিআরকে ১২ কোটি টাকা পরিশোধ করার আদেশ দেয়া হয়। পরে এ রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন ড. ইউনূস। সেখানেও স্থগিত হয়নি এ রায়।

মামলার এজাহারে বলা হয়, ২০১১-২০১২ থেকে ২০১৩-১৪ অর্থবছরে ড. ইউনূস ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস ট্রাস্ট’, ‘ইউনূস ফ্যামিলি ট্রাস্ট’ ও ‘ইউনূস সেন্টার’ নামে ৩টি ট্রাস্টকে ৭৬ কোটি ৭৩ লাখ টাকা দান করেন। অনুদানকৃত অর্থের ওপর ১৫ কোটি ৪০ লাখ টাকার ‘উপহার কর’ আরোপ করে কর কমিশনার (ডিসিটি)।

অধ্যাপক ইউনূস দানকৃত অর্থের ওপর কর আরোপ চ্যালেঞ্জ করে কর আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। তবে কর আপিল ট্রাইব্যুনাল ডিসিটির সিদ্ধান্ত বহাল রাখে। আপিলের আগে তিনি কর অফিসে ৩ কোটি টাকার বেশি জমা দেন।

ড. ইউনূস কর আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ৩টি আয়কর রেফারেন্স দাখিল করেন।

আবেদনের ওপর শুনানির পর, ২০১৫ সালের ২ এপ্রিল দাবিকৃত কর আদায়ে জারি করা সরকারি প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আবেদনের ওপর শুনানির উদ্যোগ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..