× Banner
সর্বশেষ
নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে

মাহমুদ খান, সিলেট

সিলেটের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী অষ্ট্রেলিয়া

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
সম্পর্ক উন্নয়নে আগ্রহী অষ্ট্রেলিয়া

সিলেটে ব্যবসা বানিজ্য ও বিনিয়োগ উন্নয়নে আগ্রহী অষ্ট্রেলিয়া। পর্যটন, শিক্ষা সহ অন্যান্য খ্যাতে সিলেট তথা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে অষ্ট্রেলিয়ান সরকার কাজ করছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র সাথে ঢাকাস্থ অষ্ট্রেলিয়ান দূতাবাসের ফার্ষ্ট সেক্রেটারী ড. সাচা ব্লুমেন এ আগ্রহের কথা জানান। অষ্ট্রেলিয়ার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে সিটি কর্পোরেশনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করবেন বলেও জানান তিনি।

১৩ জুন মঙ্গলবার সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র কুমারপাড়াস্থ বাস ভবনে সাথে ঢাকাস্থ অষ্ট্রেলিয়ান দূতাবাসের ফার্ষ্ট সেক্রেটারী ড. সাচা ব্লুমেন’র সৌজন্য সাক্ষাৎ এর সময় এসব কথা বলেন।

সৌজন্য সাক্ষাতে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়। এসময় সিলেট সিটি কর্পোরেশনের সাথে অষ্ট্রেলিয়ান সিটি কর্পোরেশনের মধ্যে সিস্টার সিটির সর্ম্পক উন্নয়ন বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী প্রস্তাব দেন। সিসিক মেয়রের এই প্রস্তাবকে স্বাগত জানান ড. সাচা ব্লুমেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পতিœ সামা হক চৌধুরী, মেয়রর সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, সিসিকের আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মুহিবুল ইসলাম ইমন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..