× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় সাবেক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা

নিহত মজিবর রহমান ফকিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। একই ঘটনায় নিহত শিক্ষকের ছোটভাই মিজানুর রহমানের অবস্থা আশংকাজনক

এলাকাবাসী জানান, নিহত মজিবর মাষ্টারের নাতনিকে প্রতিবেশি নজুর ছেলে নয়ন কাবুল হোসেনের ছেলে সুমন উত্যক্ত করতো। নিয়ে উভয় পক্ষ বিবাদে জড়ায়

পরে বিষয়টি মীমাংসা হয়। সোমবার রাত ৯টার দিকে নিহত স্কুল শিক্ষক মজিবর রহমান মাষ্টার তার ছোট ভাই মিজানুর রহমান পাশের মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন

পথিমধ্যে প্রতিপক্ষরা তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মজিবর মাষ্টার নিহত হন। গুরুতর আহত মিজানুর রহমানকে নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে

সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে

কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, ‘নিহত মজিবর রহমানের নাতনীর সাথে স্থানীয় এক কিশোরের প্রেমের সম্পর্ক ছিল। নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ওই ঘটনার জের ধরেই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত মজিবর মাষ্টার মোকারিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্যমলের মামা


এ ক্যটাগরির আরো খবর..