× Banner
সর্বশেষ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে সিলেটে বন্ধ থাকবে পেট্রল পাম্প ও সিএনজি স্টেশন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩১ মে, ২০২৩
বন্ধ থাকবে পেট্রল পাম্প

সিলেটে ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন জ্বালানি পাম্প ও সিএনজি স্টেশনের মালিকরা।

মঙ্গলবার (৩০ মে) বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি আমিরুজ্জামান চৌধুরী এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, গত শুক্রবার সকালে সদর উপজেলার পীরেরবাজার আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে ছাত্রলীগের নামে কয়েকজন দুর্বৃত্ত জ্বালানি কিনতে এসে ক্রেতাদের সারি ভেঙে প্রবেশ করেন। এসময় ফিলিং স্টেশনের কর্মীরা বাধা দিলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করেন। এতে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মী আহত হন। এ ঘটনার পরদিন ফিলিং স্টেশনের মালিকপক্ষ মামলা করে। কিন্তু প্রথমে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। এছাড়া প্রথমদিনই মামলার আসামিরা জামিন নিয়ে নেন। এতে আমরা ফের হামলার আশঙ্কা করছি। তাই দোষীদের বিচারের দাবিতে এ ধর্মঘট আহ্বান করেছি।

তিনি আরও বলেন, সিলেটের বিভিন্ন সিএনজি স্টেশন ও পেট্রোল পাম্পে প্রায়ই এভাবে সন্ত্রাসীরা কোনো কারণ ছাড়াই হামলা করে। এতে পাম্প ও স্টেশন মালিকরা ক্ষতিগ্রস্ত হন। কিন্তু প্রশাসন কার্যত কোনো পদক্ষেপ নেয় না। তাই এর প্রতিবাদ হিসেবেও আমাদের এ ধর্মঘট।


এ ক্যটাগরির আরো খবর..