× Banner
সর্বশেষ
ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিকেলে জামিনে কারামুক্ত জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত বেনাপোলে ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে – স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে মার্কিন রাষ্ট্রদূতে সাক্ষাৎ শ্যামনগরে গাছ  নিধনের প্রতিবাদে মানববন্ধন সামুদা গ্রুপের সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করলো প্রাইম ব্যাংক

পি আই ডি

আগামী ১৫ বছরে এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে তিন গুণ -বিমান প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ মে, ২০২৩
ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্যাডেট পাইলট

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, আগামী ১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে প্রায় তিনগুণ।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্যাডেট পাইলটদের যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে প্রেরণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের এভিয়েশন শিল্পের সময়োপযোগী অবকাঠামোগত উন্নয়ন, কারিগরি ও জন দক্ষতা উন্নয়ন এবং আইন ও নীতি প্রণয়নের ফলে দেশের এভিয়েশন শিল্প দ্রুত প্রবৃদ্ধি লাভ করছে। বিগত ১০ বছরে বাংলাদেশের এভিয়েশন মার্কেট প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, এভিয়েশন সেক্টরের এই বিপুল প্রবৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে এভিয়েশন শিল্পের প্রতিটি পর্যায়ে আমাদের আরো বেশি সংখ্যক প্রশিক্ষিত ও দক্ষ জনবল প্রয়োজন হবে। দক্ষ জনবলের এই বর্ধিত চাহিদা পূরণে সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। আরো বেশি প্রশিক্ষিত নারী পাইলট গড়ে তুলতে ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান Next Generation Aviation Professionals (NGAP) শিক্ষাবৃত্তি’ চালু করেছে।

মাহবুব আলী বলেন, দেশের এভিয়েশন শিল্পকে সামনে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি আমাদের বেসরকারি অংশীজনদেরও এগিয়ে আসতে হবে। দক্ষ জনবল গড়ে তোলার জন্য প্রশিক্ষণার্থী পাইলটদের উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর ইউএস বাংলা এয়ারলাইন্সের এই উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের এভিয়েশন শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউ এস বাংলা গ্রুপের নির্বাহী পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম মাইনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন ও পরিকল্পনা) এয়ার কমোডর সাদেকুর রহমান চৌধুরী, ইউ এস বাংলা এয়ারলাইন্সের পরিচালক (ফ্লাইট অপারেশন্স) মোঃ ইলিয়াস মালিক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..