× Banner
সর্বশেষ
চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ডেস্ক

প্রিমিয়ার লিগের সেরা গোল রক্ষক ডেভিড ডি গিয়া

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০২৩
david di gia

প্রিমিয়ার লিগে গোল্ডেন গ্লাভস জয়ের পর ডেভিড ডি গিয়া সেরা গোল রক্ষক হিসেবে নিজের অবস্থান ধরে রাখবেন বলে আশা প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ।

ইউনাইটেডের হয়ে বোর্নমাউথের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে ১৭তম সরাসরি শট প্রতিহত করেন ডি গিয়া। ডেভিড ব্রুকসের শট ফিরিয়ে দিয়ে দলীয় জয়ে গুরুত্বপুর্ন ভুমিকা রাখেন এই গোল রক্ষক।

প্রিমিয়ার লিগে এই মৌসুমে ডি গিয়ার পরেই আছেন যথাক্রমে আলিসন (১৪), নিক পোপ ও অ্যারন রামসডেল (১৩টি করে)। তবে তাদের কেউ ডি গিয়ার কাছাকাছি পৌঁছাতে পারেননি। ফুটবল ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় গোল্ডেন গ্লাভন জয়। এর আগে হোসে মরিনহোর আমলে ইউনাইটেড যখন রানারআপ হিসেবে মৌসুম শেষ করেছিলেন তখন ১৮টি শট প্রতিহত করেছিলেন ডি গিয়া।

এরপরও এই গোল রক্ষককে নিয়ে সমালোচনার শেষ নেই। কারণ এই মৌসুমে তার একাধিক ভুলের  মাসুল দিতে হয়েছে ক্লাবকে। সম্প্রতি ওয়েস্টহ্যামের কাছে ইউনাইটেডের পরাজয়ে তিনি গোল উপহার দিয়েছিলেন বলে সমালোচনা হয়েছে। ইউরোপা লিগে সেভিয়ার কাছে রেড ডেভিলদের পরাজয়ের ৩২ বছর বয়সি ওই তারকার ব্যর্থতা রয়েছে বলে মনে করা হয়।

বোর্নমাউথের কাছে পরাজয়ের বিষয়ে ইউনাইটেড কোচ টেন হাগ বলেন,‘ ফুটবল হচ্ছে ভুলের খেলা। আর (ওয়েস্টহ্যামের বিপক্ষে) ম্যাচে খারাপ মুহুর্তে পড়তে হয়েছে। শেষ পর্যন্ত বলব, আমাদের একজন শীর্ষ গোল রক্ষক রয়েছে, যিনি প্রতিপক্ষের দুর্দান্ত সুযোগ থেকে দলকে রক্ষা করেন। (বোর্নমাউথের বিপক্ষে) প্রথমার্ধে তিনি দারুন সেভ করেছেন।’


এ ক্যটাগরির আরো খবর..