× Banner
সর্বশেষ
ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৪ মে, ২০২৩
nasrul hamid

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত Abdul Ghaffar Al Bulushi সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ, জি-টু-জি ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ নিয়ে আলোচনা করেন। এসময় তিনি প্রতিমন্ত্রীকে ওমান সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে তিনি দক্ষ জনশক্তি রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ভাতৃপ্রতিম এই দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এলএনজি নিয়ে দীর্ঘমেয়াদি একটি চুক্তি প্রক্রিয়াধীন। এসময় তিনি পূর্বের চুক্তির ধারাবাহিকতায় অতি দ্রুত কয়েক কার্গো এলএনজি দেয়ার অনুরোধ করেন।

এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..