× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদন

৩ বছরে ডাক্তার আর ৭ দিনে পুলিশ – মমতা ব্যানার্জীর প্রস্তাব ‘অবাস্তব’ ও ‘অবৈজ্ঞানিক’ বলছেন বিশেষজ্ঞরা

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০২৩
mamata

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক প্রশাসনিক বৈঠকে মন্তব্য করেন, “লোকসংখ্যা বাড়ছে, হাসপাতাল বাড়ছে। ডাক্তারদের একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কি না দেখব, ইঞ্জিনিয়ারিংয়ের মতো। নার্সদের সংখ্যা কম থাকার জেরে সমস্যা হচ্ছে। নার্সিং কলেজ তৈরি করা হোক আরও। তাদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো যেতে পারে। ১৫ দিনের প্রশিক্ষণই যথেষ্ট। এদের গ্রামীণ সরকারী হাসপাতালগুলিতে কাজে লাগানো যেতে পারে।” এছাড়াও পুলিশে নিযুক্ত হওয়ার পরে যে ছয় মাসের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, তাকে সাত দিনে নামিয়ে এনে তারপরেই থানায় পাঠানোর কথাও ভাবতে বলেছেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জী নার্সদেরও প্রশিক্ষণ দিয়ে ‘সেমি’ ডাক্তার বানানো যায় কী না, তাও ভেবে দেখতে বলেছেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিন বছরের ডাক্তারি কোর্স এবং সাত দিনের প্রশিক্ষণ দিয়ে পুলিশে নিয়োগ করার যে প্রস্তাব দিয়েছেন, তাকে অবাস্তব এবং অবৈজ্ঞানিক বলছেন চিকিৎসক আর পুলিশ কর্মকর্তারা।
মমতা ব্যানার্জীর কথায়, পশ্চিমবঙ্গের হাসপাতালগুলিতে চিকিৎসকের অভাব রয়েছে, তাই কম সময়ের কোর্স করিয়ে বা নার্সদের ‘সেমি’ ডাক্তার বানিয়ে কম জটিল রোগের চিকিৎসা এই ডিপ্লোমাধারী ডাক্তারদের দিয়ে করানো যায় কী না, সেটা ভেবে দেখা দরকার। তিনি নিজের অভিজ্ঞতা থেকে এও বলেছেন যে, হাসপাতালগুলিতে চিকিৎসকরা প্রেসক্রিপশন দিয়েই চলে যান, বাকি কাজটা করেন নার্সরাই। তাই তাদের প্রশিক্ষণ দিলে তারাও সাধারণ চিকিৎসাগুলো করতেই পারবেন, তবে এদের দিয়ে যে অপারেশন বা জটিল রোগের চিকিৎসা করানো হবে না, তাও জানিয়েছেন মিজ. ব্যানার্জী।
চিকিৎসক এবং নার্সদের নিয়ে প্রস্তাব দেওয়ার পরই রাজ্যের স্বাস্থ্যসচিব এনএস নিগমকে এই নিয়ে কমিটি তৈরি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু কম সময়ের ডাক্তারি কোর্স বা নার্সদের পদোন্নতি দিয়ে ‘সেমি-ডাক্তার’ অথবার সাত দিনের প্রশিক্ষণে পুলিশ – এই সবগুলি প্রস্তাবেরই বিরোধিতার করছেন চিকিৎসক এবং পুলিশ মহল। তারা এই প্রস্তাবগুলিকে অবাস্তব এবং অবৈজ্ঞানিক বলছেন।


এ ক্যটাগরির আরো খবর..