× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই

ডেস্ক

বিশ্বে ২০২২ সালে ৭ কোটি ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১২ মে, ২০২৩
homeless

বিশ্বে ২০২২ সালে সাত কোটি ১০ লাখেরও বেশি লোক আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। যা আগের বছরের চেয়ে ২০ শতাংশ বেশি। ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার(আইডিএমসি) এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের(এনআরসি) যৌথ প্রতিবেদনে বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে।

আইডিএমসি প্রধান আলেকজান্দ্রা বিলাক বলেছেন, এ সংখ্যা অতিমাত্রার। তিনি বলেন, অধিক হারে বাস্তুচ্যুতির মূল কারন ইউক্রেন যুদ্ধ। এছাড়া রয়েছে পাকিস্তানের বন্যা, বিশ্বজুড়ে নতুন ও চলমান সংঘাত এবং আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ধীর ও আকস্মিক কিছু দুর্যোগ।

গত বছর ইউক্রেনে এক কোটি ৭০ লাখ লোকের বাস্তুচ্যুতি ছাড়াও পাকিস্তানের ভয়াবহ বন্যার কারনে ৮০ লাখ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। সাব সাহারা অঞ্চলে এক কোটি ৬৫ লাখ লোক বাস্তুচ্যুত যার অর্ধেকেরও বেশি সংঘাতের কারনে হয়েছে। বিশেষ করে কঙ্গো ও ইথিওপিয়ার সংঘাত এ জন্যে দায়ী।

এনআরসি প্রধান  জান এগল্যান্ড বাস্তুচ্যুতির এ উর্ধ্বগামিতাকে একটি পরিপূর্ণ ঝড় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, দুর্যোগ ও সংঘাত যৌথভাবে জনগণের পূর্বে বিদ্যমান ঝুঁকিকে আরো বাড়িয়ে তুলেছে । একারণে ব্যাপকহারে বাস্তুচ্যুতি ঘটছে যা আগে কখনও দেখা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..