× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই

ডেস্ক

ইমরান খানকে বিশেষ আদালতে হাজির করা হবে

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১০ মে, ২০২৩
present pakistan

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বুধবার  রাজধানীর পুলিশ সদরদপ্তরে বিশেষ আদালতে হাজির করা হবে। যে দুর্নীতির অভিযোগে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে।

তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার করে আধা সামরিক বাহিনী। তাকে গ্রেপ্তারের পরই পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়। পাকিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত দুই বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানা গেছে।

লাহোরে সেনানিবাসে হামলা চালিয়েছেন ইমরান খানের সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদ, পেশোয়ারসহ বিভিন্ন শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ দেশের সকল স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। টুইটার ফেসবুকসহ সকল সামাজিক মাধ্যমে প্রবেশ সীমিত করেছে।

পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেইশি সমর্থকদের প্রতি বৈধ ও শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন।তিনি বলেছেন, খানের গ্রেফতারের বিরুদ্ধে দলীয় আইনজীবীরা একাধিক আপিল ও পিটিশান দায়ের করবেন।


এ ক্যটাগরির আরো খবর..