× Banner
সর্বশেষ
ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

সিরিয়াকে পুনরায় আরবলীগের সদস্য করার সমালোচনা যুক্তরাষ্ট্রের

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
bedant patel

যুক্তরাষ্ট্র পুনরায় সিরিয়াকে আরবলীগের সদস্য করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটির নৃশংস গৃহযুদ্ধের পর এ ধরনের স্বাভাবিকতার যোগ্যতা রাখেননা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্তপ্যাটেল সোমবার সাংবাদিকদের বলেছেন, আমরা বিশ্বাস করিনা সিরিয়া এ সময়ে আরবলীগে পুনরায় প্রবেশের যোগ্যতা রাখে। তিনি আরো বলেছেন, আসাদ সরকারের সাথে আমরা আমাদের সম্পর্ক স্বাভাবিক হবেনা এবং মিত্রদেরও তা করতে সহায়তা করবোনা।

উল্লেখ্য,মিসরের রাজধানী কায়রোতে রোববার আরবলীগের সদরদপ্তরে সংস্থাটির পররাষ্ট্র মন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়াকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নেয়া হয়। সিরিয়ায় ২০১১ সালের নভেম্বরে শান্তিপূর্ণ বিক্ষোভেরও পর সরকারের দমন পীড়ন ও অভিযানের কারনে আরবলীগ সংস্থা থেকে দামেস্ককে বহিস্কার করে। ওই বছরের প্রথম দিকে শুরু হওয়া এ বিক্ষোভ দেশটিতে গৃহযুদ্ধে রূপ নেয়। এ যুদ্ধে পাঁচ লাখেরও বেশি লোক নিহত এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর প্রথম দিকে কয়েকটি আরব দেশ সিরিয়ার সাথে সম্পর্ক  ছিন্ন করে। এছাড়া সৌদি আরব ও কাতার সিরিয়ার বিরোধীদের সমর্থন করে। প্রেসিডেন্ট আসাদ সর্বশেষ ২০১০ সালে আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। আবুল ঘেইত এক সংবাদ সম্মেলনে বলেছেন, স্বাগতিক দেশ সৌদি আরবের আমন্ত্রণে আগামী ১৯ মে আরবলীগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসাদকে স্বাগত জানানো হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এটি আসাদের কূটনৈতিক বিজয়।


এ ক্যটাগরির আরো খবর..