কালীগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগ কমিটির উদ্যোগে অস্বচ্ছল কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিল শতাধিক নেতাকর্মীরা।
শুক্রবার ৫ মে, ২০২৩ইং সারাদিনব্যাপী লালমনিরহাট জেলার, কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের বাঁধ সংলগ্ন কয়েকজন কৃষকের ১০৪ শতাংশ জমির ধান কেটে দেন। এতে কৃষক পরিবার খুবই খুশী এবং ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও দোয়া কামনা করেছেন।
জানা যায়, লালমনিরহাট জেলায় পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা। এ সময় কৃষকরা শ্রমিক ও আর্থিক সংকটে পড়ে। সময় মত ধান কেটে বাড়িতে আনতে না পারায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে।
কৃষকের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহবানে, তরুন্যের গৌরব রাকিবুজ্জাম আহমেদ- সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা আওয়ামীলীগ এবং কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নির্দেশে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি শরিফুল ইসলাম ও সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম (সজিব) এর নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে ধান কেটে বাড়িতে পৌছে দেন।এ সময় ধান কাটা কর্মসূচীতে অংশগ্রহন করেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।
কৃষকেরা জানান, আমরা বহু কষ্টে জমিতে ধান চাষ করছি। বর্তমানে শ্রমিক সংকট ও শ্রমিক মূল্য বেশী হওয়ায় আর্থিক সংকটের কারনে ধান কেটে বাড়িতে আনা নিয়ে দুঃচিন্তায় ছিলাম।কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহযোগীতায় আমার ধান কেটে বাড়িতে পৌছে দেওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এসব নেতাকর্মীদের দোয়া কমনা করেছেন।
এ ক্যটাগরির আরো খবর..