× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

ডেস্ক

আজ রবিবার ১৬ এপ্রিল ১২টি রাশির জাতকদের জন্য পরামর্শ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
আপনার ভাগ্যের চাকা
জেনে নিন প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা ফলাফল

আজ রবিবার ১৬ এপ্রিল চন্দ্র দিন-রাত কুম্ভ রাশিতে সঞ্চার করবে। শতভিষা ও পূর্বাভাদ্রপদ নক্ষত্রের প্রভাব থাকবে। রবিবারের দিনটি মেষ ও তুলা রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে লাভজনক।  জেনে নিন ১২টি রাশির জাতকদের জন্য পরামর্শ

​মেষ রাশিফল (Aries Horoscope)​: মেষ রাশির জাতকদের আজকের দিনটি শুভ। ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে এই দিনটি খুব ভালো। চাকরিজীবী জাতকরা আধিকারিকদের কাছ থেকে সম্মান লাভ করতে পারবেন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। এর ফলে মনে আনন্দ থাকবে। ভাই-বোনের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে। ভাইয়ের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। সন্ধ্যা নাগাদ কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। শিব জপ মালা পাঠ করুন।

​বৃষ রাশিফল (Taurus Horoscope)​: বৃষ রাশির জাতকরা আজ অত্য়ন্ত ব্যস্ত থাকবেন। মানসিক ও শারীরিক শ্রমের কারণে ক্লান্তি অনুভব করবেন। অত্যধিক দৌড়ঝাপ করতে হবে, তবে এতে সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা। তাই ক্লান্তি অনুভব করবেন না। নিজের সিদ্ধান্তগ্রহণ ক্ষমতার দ্বারা লাভান্বিত হবেন। আটকে থাকা কাজ পূর্ণ হতে পারে। কোনও কাজে অর্থ লগ্নির পরিকল্পনা করে থাকলে অবশ্যই করুন। সন্ধ্যাবেলা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। অসহায় ব্যক্তিকে চাল দান করুন।

​মিথুন রাশিফল (Gemini Horoscope)​: মিথুন রাশির জাতকদের আজকের দিনটি ভালো। চাকরিতে শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। কারণ তাঁরা আপনার লোকসান করার চেষ্টা করতে পারেন। তবে আপনারা নিজের চতুর বুদ্ধির দ্বারা তাঁদের সফল হতে দেবেন না। শারীরিক কষ্ট থাকলে আজ সেই সমস্যা আরও বাড়তে পারে। শ্বশুরবাড়ির তরফ ধন লাভের যোগ রয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরিকল্পনা করে থাকলে তাতে আবেদন করতে পারেন। সন্তানের তরফে বিশেষ সংবাদ শুনতে পারেন।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। হলুদ বস্তু দান করুন।

​কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​: আজ কর্কট রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। ব্যবসায় যে পরিশ্রম করেছেন তার মুনাফা ভোগ করার সময় এসেছে এখন। সন্তানের ওপর আপনার বিশ্বাস মজবুত হবে। মায়ের তরফে ভালোবাসা ও স্নেহ লাভ করবেন। মায়ের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। মান-সম্মানে কিছু ব্যয় করবেন। এর ফলে শত্রুরা চিন্তায় পড়ে যাবে। ছাত্ররা পড়াশোনায় আগত বাধা দূর করার জন্য শিক্ষকদের সঙ্গে কথা বলুন।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সাদা বস্তু দান করুন।

​সিংহ রাশিফল (Leo Horoscope)​: সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ নয়। শ্বশুরবাড়ির সদস্যরা আপনার ওপর রেগে থাকতে পারেন। তবে আপনাদের নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। মধুর বাণী প্রয়োগ করুন, তা না-হলে সম্পর্কে বিভেদ সৃষ্টি হতে পারে। চোখের সমস্যা থাকলে তা সেরে উঠবে। ব্যবসার গতি বৃদ্ধির জন্য নতুন রণনীতি তৈরি করবেন এবং এর জন্য বাবার কাছ থেকে পরামর্শ নেবেন। সন্তানের বিবাহ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। প্রেম জীবনে আনন্দ থাকবে। সন্ধ্যা নাগাদ জীবনসঙ্গীর সঙ্গে ঘুরতে যেতে পারেন।

এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিব চালিসা পাঠ করুন।

​কন্যা রাশিফল (Virgo Horoscope)​: কন্যা রাশির জাতকদের আজকের দিনটি ঠিকঠাক থাকবে। মা-বাবার সুখ ও সহযোগিতা লাভ করবেন। তবে জীবনসঙ্গীর শারীরিক কষ্ট হতে পারে। আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ী জাতকরা নতুন অর্ডার পাবেন। অকুতোভয় থাকবেন আপনারা। কঠিন কঠিন কাজও সহজে পুরো করতে পারবেন। পুরনো পারিবারিক বিবাদ পুনরায় মাথা চাড়া দিতে পারে। তবে চিন্তিত হবেন না। মা-বাবার পরামর্শে সন্ধ্যা পর্যন্ত এই সমস্যার সমাধান হবে।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ আজ ৯৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। সরস্বতীর পুজো করুন।

​তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। অধিকার ও সম্পত্তি বৃদ্ধি হবে। এর ফলে সন্তান ও জীবনসঙ্গী আনন্দিত হবেন। কোনও বন্ধুর সাহায্য লাভ করতে পারেন। নতুন কাজে লগ্নির জন্য সময় শুভ। দাম্পত্য জীবন সুখে কাটবে। পরিবারে কোনও ছোট্ট সদস্যের আগমন হতে পারে। চাকরিজীবীরা রোজগারের নতুন সুযোগ পাবেন। সন্ধ্যাবেলা স্বজনদের সঙ্গে কথা বললে মন হাল্কা হবে।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অসহায়দের সাহায্য করুন।

​বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​: বৃশ্চিক রাশির জাতকরা দুশ্চিন্তায় ভুগবেন। এর ফলে আপনার মনে ব্যাকুলতা থাকবে। তবে ব্যবসা বৃদ্ধির জন্য কোনও প্রচেষ্টা করে থাকলে তা সফল হবে। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। বিবাদে জড়িয়ে থাকলে, তাতে আপনারাই সফল হবেন। জীবনসঙ্গী অসুস্থ হতে পারেন। এর ফলে অধিক দৌড়ঝাপ করতে হবে। পাশাপাশি অর্থ ব্যয় হবে। তবে সন্তান সংক্রান্ত কোনও ভালো সংবাদ পেতে পারেন।

এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ আজ ৮৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

​ধনু রাশিফল (Sagittarius Horoscope)​: ধনু রাশির জাতকদের আজকের দিনটি নানান সমস্যার মধ্য দিয়ে কাটবে। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। পেটে ব্যথা, গ্যাসের সমস্যা হতে পারে। তাই সতর্ক থাকুন এবং খাওয়া-দাওয়ায় সংযত হন। পরিবারের শুভ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে, এ ক্ষেত্রে পরিবারের বয়স্ক সদস্যদের পরামর্শ কাজে দেবে। ধর্মীয় কাজে রুচি থাকবে। সন্ধ্যাবেলা প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হলে, তা বাড়তে দেবেন না। তা না-হলে আইনি বিবাদের সম্ভব।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৮৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।

​মকর রাশিফল (Capricorn Horoscope)​:  মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ। কোনও উপহার পেতে পারেন। এ সময় কিছু অনাবশ্যক ব্যয় প্রকাশ্যে আসবে। অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে সেই ব্যয় ভার বহন করতে হবে আপনাকে। মামা বাড়ির তরফে সম্মান লাভ করতে পারেন। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। আটকে থাকা কাজ পূর্ণ করার জন্য সময় বের করবেন। কোনও নতুন ব্যবসায় লগ্নির পরিকল্পনা করে থাকলে এগিয়ে যান, কারণ এর ফলে ভবিষ্যতে ভালো মুনাফা অর্জন করতে পারবেন।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।

​কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​: কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি শুভ। বুদ্ধি ও বিবেকের দ্বারা করে থাকা কাজে সাফল্য লাভ করতে পারেন। এর ফলে নতুন শত্রু উৎপন্ন হবে। তবে ভয় পাবেন না। তাঁরা আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। আয় সীমিত থাকবে, তাই প্রয়োজনীয়তা অনুযায়ী ব্যয় করুন। এমন না-করলে আর্থিক পরিস্থিতি সমস্যার মুখে পড়তে পারে। ছাত্ররা পরীক্ষায় সাফল্য লাভ করবে। ব্যবসায়িক কারণে কিছু যাত্রা করতে হবে। দাম্পত্য জীবন সুখে কাটবে।

এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

​মীন রাশিফল (Pisces Horoscope)​: মীন রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। ভাই-ভাইয়ের মধ্যে বিবাদের সমাধান হবে। সন্ধ্যার সময়টি বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করে কাটাবেন। সামাজিক সম্মান লাভ করবেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস এবং মনোবল বাড়বে। খোশমেজাজী ব্যক্তিত্বের মানুষ আপনি, অন্যদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করার চেষ্টা করুন। ব্যবসায় ওঠা-পড়া দেখা দিতে পারে। তবে এতে আপনার আর্থিক পরিস্থিতি প্রভাবিত হবে না।

এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ আজ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। তুলসীকে নিয়মিত জল নিবেদন ও প্রদীপ প্রজ্জ্বলিত করুন।


এ ক্যটাগরির আরো খবর..