× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক

র‍্যাংকিং এ  মুশফিক-সাকিব-তাইজুল-এবাদতের উন্নতি

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
bangladesh cricket

আইসিসি টেস্ট র‍্যাংকিং এ ব্যাটিং-বোলিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম, অধিনায়ক সাকিব আল হাসান, স্পিনার তাইজুল ইসলাম ও পেসার এবাদত হোসেনের।  ব্যাটিং  তালিকায় পাঁচ ধাপ এগিয়েছেন মুশফিক। বোলারদের তালিকায় তিন ধাপ করে এগিয়েছেন সাকিব ও তাইজুল। ১৫ ধাপ উন্নতি হয়েছে এবাদতের।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকাল হাল নাগাদ তথ্য প্রকাশ করেছে।

ঘরের মাঠে সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে দারুণ সফল ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫১ রান করেন। বাংলাদেশের ৭ উইকেটের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন সিরিজে সর্বোচ্চ ১৭৭ রান করা মুশফিক। যার  সুবাদে আইসিসি  পাঁচ ধাপ এগিয়ে ৬৭৪ রেটিং পয়েন্ট নিয়ে  ১৭তমস্থানে উঠেছেন মুশফিক।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৪৩ ও ২৩ রান করেন লিটন দাস। বড় ইনিংস খেলতে না পারায় র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে তার। দুই ধাপ পিছিয়ে ৬৮৪ রেটিং নিয়ে ১৬তমস্থানে আছেন লিটন। যা বাংলাদেশের মধ্যে সেরা অবস্থান। এক ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৫৮৩ রেটিং নিয়ে ৩৮তমস্থানে আছেন সাকিব। ৯১৫ রেটিং নিয়ে ব্যাটারদের তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারী ছিলেন তাইজুল। প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন তাইজুল। বোলারদের র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৬৩০ রেটিং নিয়ে ২০তমস্থানে উঠেছেন এই বাঁ-হাতি স্পিনার। বাংলাদেশের পক্ষে এটিই সেরা অবস্থান। আয়ারল্যান্ডের বিপক্ষে ২ উইকেট নিলেও তিন ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৫৮৩ রেটিং নিয়ে ২৬তমস্থানে আছেন সাকিব। চার ধাপ পিছিয়ে ২৮তমস্থানে আছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ৫ উইকেট নেন এবাদত। ১৫ ধাপ এগিয়ে ৬৭তমস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। বোলারদের তালিকার ৮৬৯ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। ৪৩১ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকায় সবার উপরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। পরের দু’টি স্থানে আছেন যথাক্রমে- অশি^ন (৩৫৯ রেটিং) ও বাংলাদেশের সাকিব (৩৩৯ রেটিং)।


এ ক্যটাগরির আরো খবর..