× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক

আয়ারল্যান্ড সিরিজের দলে নতুন মুখ মৃত্যুঞ্জয়

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
bcb

আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার আফিফ হোসেন, স্পিনার নাসুম আহমেদ, তাসকিন ও জাকির হাসান। সদ্যই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে বাংলাদেশ। বৃষ্টির কারনে একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

ইনজুরির কারনে দল থেকে বাদ পড়েছেন  তাসকিন ও জাকির। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের দলে থাকলেও, তৃতীয় ওয়ানডেতে বাদ পড়েন আফিফ। নাসুমের জায়গায় দলে ফিরেছেন তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন নাসুম। দলে ফিরতে পারেননি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। গেল কয়েক মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে তাসকিনের জায়গায় দলে সুযোগ হয়েছে ২১ বছর বয়সী মৃত্যুঞ্জয়ের।

এ বিষয়ে আজ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন,  সে দুর্দান্ত ফর্মে আছে । সুতরাং একটা সুযোগ তার প্রাপ্য ছিল।  ইনজুরির কারণে  তাসকিন বাদ পড়ায় , আমরা মনে করছি  তার সুযোগ পাওয়া উচিত। আশা করছি  আমাদের পেস বোলিং পাইপলাইনকে আরও শক্তিশালী করার সুযোগটা সে পুরোপুরিভাবে  কাজে লাগাবে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে খেলার সুযোগ পাওয়া লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান। আইপিএলের মাঝপথে আয়ারল্যান্ড সিরিজের জন্য দলের সাথে যোগ দিবেন লিটন ও মুস্তাফিজ। ইতোমধ্যে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। আগামী ৯ মে থেকে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে- ১২ ও ১৪ মে। সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। আয়ারল্যান্ডে বৃষ্টির শঙ্কা থাকায় তিনটি ম্যাচই হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরি।


এ ক্যটাগরির আরো খবর..