× Banner
সর্বশেষ
প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী আজ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সড়ক ও সেতু মন্ত্রী’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী

ডেস্ক

রোজার প্রথম সপ্তাহেই পাঁচ টাকা কমবে চিনির দাম

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ মার্চ, ২০২৩
কমবে চিনির দাম
শুল্ক ছাড়ের চিনি কয়েকদিনের মধ্যেই বাজারে আসবে। রোজার প্রথম সপ্তাহেই কেজিতে পাঁচ টাকা কমবে চিনির দাম। আগামীকাল থেকে আমরা মনিটরিং করব।

শুল্ক ছাড়ের চিনি কয়েকদিনের মধ্যেই বাজারে আসবে। রোজার প্রথম সপ্তাহেই কেজিতে পাঁচ টাকা কমবে চিনির দাম। আগামীকাল থেকে আমরা মনিটরিং করব। শুল্ক কমানোর পর বাজারে কী প্রভাব পড়ছে, তা নজর রাখা হচ্ছে। ব্যবসায়ীদের কাছে তেল ও চিনি যথেষ্ট পরিমাণে আছে।  বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ রোববার (১৯ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ষষ্ঠ সভা’ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যবসায়ীরা নিজে থেকে একটা কথা বলেছেন, মিলগেটে যে দামে তারা দেয়, তা থেকে পাঁচ-ছয় টাকা লাভ করে দোকানে বিক্রি করে, সেটা চলবেই। তবে তারা নিজ উদ্যোগে ঢাকার পাশাপাশি প্রধান শহরে মিলগেটের দামে ট্রাক সেল (বিক্রি) করবে। চিনি যথেষ্ট পরিমাণে আছে, মানুষের মনে ভয় লেগে আছে যে, চিনি নেই। চিনি কিন্তু পাইপ লাইনেও প্রচুর আছে। ফলে চিনি নিয়ে চিন্তা করার কিছু নাই।

চিনির দাম পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত সেটা কবে থেকে বাস্তবায়ন হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, পাঁচ টাকা কমানোর বেসিস হচ্ছে ট্যারিফ (শুল্ক) যেটা কমানো হয়েছে, সেটার প্রভাব থাকতে হবে। তবে ব্যবসায়ীরা কিন্তু নতুন শুল্ক ছাড়ের মাল ছাড়াতে পারেনি। তবে তারা আমাদের সিদ্ধান্তে একমত হয়েছেন। রমজানের প্রথম সপ্তাহের মধ্যেই নতুন দামে তারা পণ্য দিতে পারবেন।

তিনি বলেন, তারা পাঁচ টাকা কম রেটে মিলগেট থেকে দেশের সকল স্থানে চিনি পৌঁছে দেবে। ব্যবসায়ীদের অবস্থান ইতিবাচক। আমরা তাদের বলেছি, আগামীকাল থেকে মনিটরিং করতে শুরু করব, নতুন ট্যারিফে তারা পণ্য ছাড় করতে শুরু করেছেন কি না। যদি না করে, তাহলে আমরা বলব তিন দিনের মধ্যে করতে হবে। সেটা তাদের অনুসরণ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..