× Banner
সর্বশেষ
গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ-চীন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

এস.এম.  সাইফুল ইসলাম কবির

সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতারের দাবিতে  মানববন্ধন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১১ মার্চ, ২০২৩
morelgonj

বাগেরহাটের মোরেলগঞ্জে সাংবাদিক ও কলামিষ্ট স্বপন মাহামুদকে হত্যার চেষ্টার  দায়েরকৃত  মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে মানববন্ধন করা হয়েছে।

মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মামলার বাদি আপন ছোট ভাই কুদ্দুস খান জানান, গত ১৪ ফেব্রুয়ারী সকালে উপজেলার পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে তাদের  পৈত্রিক ওয়ারেশী স্বত্ব দখলীয় জমিতে লেবার নিয়ে মাটি কাটাঁর কাজ করছিল।  এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জনৈক ফারুক শেখের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী তাদের উপর সশস্ত্র হামলা চালায়।  হামলায় সাংবাদিক স্বপন মাহামুদ ও ভাই কুদ্দুস খান আহত হন।  গুরূতর রক্তাক্ত জখম স্বপন মাহামুদকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরণ করা হয়।  এ ঘটনায় ভাই কুদ্দুস খান বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় ১৭ ফেব্রুয়ারী মামলা দায়ের করেন।  মামলা নন্বর -১৪।

তিনি মানববন্ধনে আরো জানান, হামলার সময় মোরেলগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়।  পরবর্তীতে ৯৯৯ ফোন দেয়া হলে তখন পুলিশ  ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তার আহত ভাইকে উদ্ধার করে।  কিন্তু ঘটনার প্রায় ১ মাস অতিবাহিত হলেও কোন আসামি  গ্রেফতার হয়নি।   মামলা তুলে নেয়ার জন্য আসামীরা হুমকি দিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..