× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

পিআইডি

শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরি সহযোগিতা প্রদানে আগ্রহী অস্ট্রেলিয়া

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
munnujan

শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে সাক্ষাৎ করে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরি সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় কারিগরিভাবে দক্ষ জনবলের প্রচুর চাহিদা রয়েছে। এ বিষয়ে দক্ষ জনবল তৈরিতে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া। কারিগরি শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় অনেক উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে হাইকমিশনার অস্ট্রেলিয়া সরকারের এ আগ্রহের কথা জানান।

এ সময় প্রতিমন্ত্রী শ্রম মন্ত্রণালয়ের অধীনে রাজশাহীতে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং টঙ্গীতে নির্মিতব্য বঙ্গবন্ধু ন্যাশনাল লেবার ইনস্টিটিউটে প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকারের কাছে কারিগরি সহযোগিতা চান। দক্ষতা বৃদ্ধিতে এ প্রতিষ্ঠান দু’টি ভালো ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করে হাইকমিশনার বলেন, এ দু’টি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ এবং গবেষণা বিষয়ে কারিগরি সহযোগিতা প্রদানের জন্য গুরুত্ব দিয়ে অস্ট্রেলিয়া সরকারের নিকট তুলে ধরবেন।

হাইকমিশনার গত বছর ২২ ডিসেম্বর সিঙ্গাপুরে আইএলও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলনে অস্ট্রেলিয়ার দক্ষতা ও প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠকের জন্য শ্রম প্রতিমন্ত্রীর হাতে একটি ধন্যবাদপত্র হস্তান্তর করেন। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

 সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, যুগ্মসচিব (আইও) মো. হুমায়ুন কবির এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের দু’জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..