× Banner
সর্বশেষ
দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন

ডেস্ক

এলিট ক্লাবে সাকিব

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
sakib

বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১৪তম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩শ উইকেটের মালিক হলেন সাকিব আল হাসান। সেই সাথে ব্যাটিংয়ে অন্তত ৬ হাজার রান ও বোলিংয়ে ৩শ উইকেট নিয়ে বিশ্বের তৃতীয় অলরাউন্ডার হিসেবে এলিট ক্লাবে প্রবেশ করলেন সাকিব।

গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন সাকিব। ম্যাচে ৪ উইকেট নেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে সাকিবের ওয়ানডে পরিসংখ্যান ছিলো ২২৪ ম্যাচে ২৯৪ উইকেট। মিরপুরে অনুষ্ঠিত প্রথম দুই ওয়ানডেতে ২ উইকেট নেন সাকিব। চট্টগ্রামের মাটিতে তৃতীয় ওয়ানডেতে নিজের নবম ওভারে ইংল্যান্ডের রেহান আহমেদকে আউট করে চতুর্থ উইকেট নিয়ে মাইফলক স্পর্শ করেন করেন সাকিব।

শ্রীলংকার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের শহিদ আফ্রিদির পর তৃতীয় অলরাউন্ডার হিসেবে অন্তত ৬ হাজার রান ও ৩০০ উইকেট নেয়ার নজির গড়েন সাকিব।


এ ক্যটাগরির আরো খবর..