× Banner
সর্বশেষ
দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী

বিদ্যুৎতের লোডশেডিং ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ

admin
হালনাগাদ: শনিবার, ৯ এপ্রিল, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বিদ্যুৎতের ভয়াবহ লোডশেডিং ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জন জীবন। একদিকে তাপদাহ অপরদিকে বিদ্যুৎতের ভয়াবহ লোডশেডিং ফলে বিদ্যুৎ ও গরমের কারণে সিমাহীন দূর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ।

চলতি শুষ্ক মৌসুমে চৈত্রের মাঝ বরাবর থেকে তাপদাহ শুরু হয়েছে। প্রচন্ড গরমের কারণে মারত্মক ভাবে ব্যহত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম। সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন খেটে খাওয়া নিু আয়ের দিন মুজুররা। সকাল থেকেই তাপদাহ শুরু হওয়ায় মাঠে, ঘাটে, ফসলের ক্ষেত কিংবা ভ্যান, রিক্সা চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে শ্রমীজীবি মানুষদের।

একদিকে গরম অপরদিকে পল্লী বিদ্যুৎতের ভয়াবহ লোডশেডিংনের কারণে চরম ভোগান্তিতে রয়েছে ব্যবসায়ী সহ সর্ব সাধারণ। গত মঙ্গলবার থেকে টানা ২/৩ দিন এলাকায় বিদ্যুৎ ছিল না বললেই চলে। বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থা স্বচল থাকলেও সরবরাহের ক্ষেত্রে রয়েছে অস্বাভাবিক। ঘনঘন লোডশেডিংএর কারণে ব্যবসা বানিজ্য সহ স্থবির  হয়ে পড়েছে দৈনন্দিন কার্যক্রম। এলাকার মানুষ বর্তমানে বিদুৎ ও গরমের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে।


এ ক্যটাগরির আরো খবর..