× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে যাত্রীর পায়ের মোজা ও ব্যাগ থেকে সাড়ে ১৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
বেনাপোল

বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস ইমিগ্রেশন থেকে ৩ পিচ ও ৩ টুকরা (২শ” ৬৫ গ্রাম ওজনের) স্বর্ণ উদ্ধার করা হয়েছে বাংলাদেশি ৩ পাসপোর্ট যাত্রীর কাছ থেকে।
বৃহস্পতিবার (২ মার্চে) সকালে এ স্বর্ণগুলো উদ্ধার  করে বেনাপোল কাস্টমস  শুল্ক গোয়েন্দা সদস্যরা।
যাত্রীরা হলেন, ঢাকা মিরপুরের সেকেন্দারের পুত্র শেরআলী (পাসপোর্ট নং- ই এ ০১৫২৫৪৬), ফরিদপুরের মৃত: আলেম মাতব্বরের পুত্র রফিকুল ইসলাম (পাসপোর্ট নং- বি ০০০২৯৩১) ও মুন্সিগন্জের মৃত: আ: সাত্তারের পুত্র মোহাম্মদ আলী (পাসপোর্ট নং- বি ০০৫২৪৪৩৮)
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক জানান, স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনে কঠোর নজরদারি সহ অবস্থান নেয় শুল্ক গোয়েন্দা সদস্যরা। এসময় সন্দেহভাজন ওই ৩ যাত্রীর গতিবিধি পর্যবেক্ষন করে তাদের আটক পূর্বক তল্লাশি করা হয়। পরে তাদের ব্যাগের ভিতর ও পায়ের জুতার মোজা থেকে স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়। তবে আইন বহির্ভুত হওয়ায় আটক যাত্রীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
আটককৃত স্বর্ণের সিজার মুল্য ১৮ লাখ ৪৫ হাজার টাকা। এবং স্বর্ণগুলো সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..