× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

ডেস্ক

দুই ম্যাচ নিষিদ্ধ রোমা বস মরিনহো

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
morinho

ক্রিমোনেসের বিরুদ্ধে সিরি-এ লিগে ২-১ গোলে পরাজয়ের ম্যাচটিতে গতকাল রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ড দেখতে হয়েছিল রোমা বস হোসে মরিনহোকে। লাল কার্ডের কারনে আগামী দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছে রোমার এই পর্তুগীজ কোচ।

কালকের ম্যাচের প্রথমার্ধের শেষে মরিনহো লাল কার্ড দেখে ডাগ আউট থেকে বিদায় নেন। ম্যাচ রেফারির সিদ্ধান্তের প্রতি হতাশা প্রকাশ করে তাকে লাল কার্ড দেখতে হয়েছে। হতাশাজনক পরাজয়ের কারনে সিরি-এ লিগে  শীর্ষ তিনে আসতে ব্যর্থ হয়েছে রোমা। এই মুহূর্তে চতুর্থ স্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ল্যাজিওর চেয়ে এক পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে রোমা।

দুই ম্যাচ নিষেধাজ্ঞা ছাড়াও মরিনহোকে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। সিরি-এ’র বিবৃতিতে বলা হয়েছে ম্যাচ শেষে কোন ধরনের অনুমতি ছাড়াই রেফারিদের ড্রেসিং রুমে গিয়েও একই ধরনের আচরণ করেছেন মরিনহো যা কোনভাবেই কাম্য নয়।

এদিকে মৌসুমের প্রথম জয় তুলে নিয়ে ক্রিমোনেস তলানির থেকে এক ধাপ উপরে উঠে এসেছে। তলানির দল সাম্পদোরিয়ার থেকে তারা এক পয়েন্ট এগিয়ে রয়েছে। তবে সেফটি জোন থেকে এখনো আট পয়েন্ট দুরে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..