× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান

ডেস্ক

ইইউ ও মার্কিন নিষেধাজ্ঞা ‘অযৌক্তিক’ ও ‘অনর্থক’: রাশিয়া

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১ মার্চ, ২০২৩
russ

ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের পর মস্কো সোমবার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে এসব নিষেধাজ্ঞাকে ‘অযৌক্তিক ও অনর্থক’ বলে অভিহিত করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে গৃহীত ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞা একেবারে ‘অযৌক্তিক’।

ইউরোপীয় ইউনিয়নের ১০ দফা নিষেধাজ্ঞার লক্ষ্য হলো সংঘাতের জন্য রাশিয়ার অর্থ প্রবাহ ও সামরিক সরবরাহ কমানো। দেশটির ১২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পেসকভ বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়াকে শায়েস্তা করার জন্য দেশটির আরো লোক ও প্রতিষ্ঠানকে খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছে। ‘ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খুঁজে বের করে তালিকাভূক্ত করা তাদের এমন পদক্ষেপকে অযৌক্তিক’ বলে তিনি উল্লেখ করেন।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সর্বশেষ এমন পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মস্কো বলেছে, এক্ষেত্রে ‘আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।’ ‘রাশিয়ার পাল্টা নিষেধাজ্ঞা কঠোর ক্রিয়া-প্রতিক্রিয়ার নীতির ভিত্তিতে অব্যাহত থাকবে।’


এ ক্যটাগরির আরো খবর..