সহিদুল ইসলাম,মধুখালী প্রতিনিধি: গতকাল ৭ এপ্রিল বৃহস্পতিবার মধুখালী উপজেলার মেগচামী ও ডুমাইন ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেগচামী ইউপি কার্যালয়ে র্যালী পরবর্তী আলোচনা সভায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. চান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,মেগচামী ইউপি চেয়ারম্যান মো. সাব্বির হোসেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. এনামুল হক, ইউপি সদস্য শফিকুল ইসলাম মোল্যা, আইয়ুব হোসেন, শহিদুল ইসলাম, ওবায়দুর রহমান, শোভারানী, সাহিদা বেগম, ভূমি অফিসের ওবায়দুর রহমান, লুৎফর রহমান, হারুন অর রশিদ, রিনা আক্তার, মাহবুবুর রহমান মিঠু প্রমুখ।
অপর দিকে ডুমাইন ইউপি কার্যালয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. নুরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডুমাইন ইউপি চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান বাবু, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. এনামুল হক।