× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক

ইউক্রেনে আরো একশ’ কোটি মার্কিন ডলার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
us dollar

রুশ আগ্রাসন মোকাবেলায় যুক্তরাষ্ট্র ইউক্রেনে অতিরিক্ত একশ’ কোটি মার্কিন ডলার পাঠাচ্ছে। সোমবার মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এ কথা জানিয়েছেন।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আকস্মিক সফরের পর কিয়েভে আসেন জ্যানেট। তিনি প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে সাক্ষাত করেন। এ সময়ে তিনি অতিরিক্ত একশ ২০ কোটিরও বেশি মার্কিন ডলার ইউক্রেন সরকারকে দেয়ার ঘোষণা দেন।

কিয়েভে এক বক্তব্যে তিনি আরো বলেন, আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্র কিয়েভকে যে এক হাজার মার্কিন ডলার দেবে এটি তার প্রথম কিস্তি।

রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনকে যুক্তরাষ্ট্র আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। গত বছর কিয়েভকে যুক্তরাষ্ট্র পাঁচ হাজার কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে।

এদিকে ইয়েলেনের সাথে বৈঠক শেষে জেলেনস্কি ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, যুদ্ধের প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্র কেবল অস্ত্র দিয়ে নয়, আর্থিকভাবেও জোরালো সমর্থন দিয়ে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..