× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

ইয়াবা সহ মাদককারবারি বাংলালিংক রাশেদ আটক

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
noakhali

নোয়াখালীর হাতিয়া থেকে ইয়াবা সহ মাদক কারবারি রাশেদুল ইসলাম ওরফে বাংলালিংক রাশেদ (৩৫) কে আটক করেছে কোস্টগার্ড।  এ সময়  আটক মাদক কারবারির কাছ থেকে ৭৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে, গতকাল সোমবার বেলা ৩টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের হরেন্য মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাংলালিংক রাশেদ উপজেলার গুল্লাখালী গ্রামের মো. আলী আজমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে. এম শাফিউল কিঞ্জল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার হরন্যে মার্কেট এলাকা থেকে ৭৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাংলালিংক রাশেদ কে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..