× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

জেলা প্রতিনিধি:নড়াইল

নড়াইলে মাছের ঘের থেকে হিন্দু যুবক দীপ্ত সাহার লাশ উদ্ধার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
norail

নড়াইলে মাছের ঘের থেকে হিন্দু যুবক দীপ্ত সাহার লাশ উদ্ধার করেছে পুলিশ। নড়াইলে মাছের ঘের থেকে দীপ্ত সাহা (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের দীনোবন্ধু সাহার ছেলে। জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,শনিবার (২৫ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের হাজরাতলা মহাশ্মশানের পাশে একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার সঙ্গে থাকা মোটরসাইকেলের খোঁজ পাওয়া যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহামুদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, হোগলাডাঙ্গা গ্রামের ডিম ব্যবসায়ী দীনোবন্ধু সাহার ছেলে দীপ্ত সাহা গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে তার এ্যাপাসি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে হোগলাডাঙ্গায় নামযজ্ঞ অনুষ্ঠানে তাকে দেখা গেলেও রাতে আর বাড়ি ফিরে আসেনি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হোগলাডাঙ্গা হাজরাতলা মহাশ্মশানের পাশে মাছের ঘেরে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহামুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইলের জন্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..