× Banner
সর্বশেষ
দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল দিয়ে শিশুসহ ২০ বাংলাদেশি নারী-পুরুষকে দেশে ফেরত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
benapol

ভারতে পাচারের শিকার এক শিশুসহ ২০ বাংলাদেশি নারী-পুরুষকে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসারা হলেন, মফিজুর রহমান, মোস্তাকিন বিল্লাহ, বাইজিদ শেখ, জয়নাল আবেদন, সোহেল, পারভেজ মিয়া, আমির হামজা, রতন, বুদ্দিন বিশ্বাস, সুমাইয়া খাতুন, দিলদার বেগম, রোজিনা আক্তার, সীমা খাতুন, তাসলিমা, ইয়াসমি খাতুন, আমিনা বেগম, কেয়া বিবি, শংকরি বাড়ই, সুফিয়া বেগম, লাকি আক্তার। এদের বাড়ি যশোর, সাতক্ষীরা, মোড়লগঞ্জ, কক্সবাজার, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
ফেরত আসা কেয়া বলেন, ভালো কাজের প্রলোভনে আমরা ভারতে পাড়ি জমায়। সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজের একপর্যায়ে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে, আদালতের মাধ্যমে সাজাভোগ শেষে লিলুয়া শেল্টারহোম থেকে আজ দেশে ফিরেছি।
জয়নাল আবেদন বলেন, দেশে বেকার জীবনের অবসান কাটাতে কাজের সন্ধানে ভারতে যায়। ভারতের কলকাতায় একটি ইট ভাটায় কাজ করার সময় পুলিশের হাতে আটক হই। ধ্রুবআশ্রম নামে একটি এনজিও ছাড়িয়ে শেল্টারহোমে রাখে। সেখান থেকে আজ দেশে ফিরলাম।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ২০ বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইন সমিতি ও রাইটস যশোর তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..