× Banner
সর্বশেষ
দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
noakhali

নোয়াখালীতে সদর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ ১টি দেশীয় তৈরী এলজি ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

গ্রেফতারকৃত মো.জাবেদ (২৪) উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দামোদরপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে,বুধবার রাত সোয়া ৮টার দিকে  উপজেলার দামোদরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের বালির বাড়ির সামনে পুলিশ টহল ডিউটি করার সময় অস্ত্রধারী ডাকাত জাবেদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে পরনের জিন্স প্যান্টের পিছনের অংশের কোমরে গোঁজানো অবস্থায় একটি এলজি ও ১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি ডাকাতি, চুরি সহ ৫ টি মামলার আসামি।  তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..