× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার আজ ২৮ মার্চ (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী

দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেয়া হবে না -পরিবেশমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
দেশের উন্নয়ন বাধাগ্রস্ত

দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে কোনো অবস্থায়ই বাধাগ্রস্ত করতে দেয়া হবে না। কেউ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইলে, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ঘরে বসে থাকবে না। তাদেরকে বাংলাদেশে ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে এবং দেশকে জঙ্গিদের দেশে পরিণত হতে দেয়া যাবে না। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

আজ ১১ ফেব্রুয়ারি মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন পরিষদে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ, বড়লেখা সদর ইউনিয়ন শাখা আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আন্দোলনরত বিরোধীদলগুলোর উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী বলেন, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে জনগণ যাদের সমর্থন দেবে তারাই দেশ পরিচালনা করবে, অযথা নৈরাজ্য সৃষ্টি করবেন না।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পদ্মাসেতু, মেট্রোরেল, ঘরে ঘরে বিদ্যুৎ, মাথাপিছু আয় বৃদ্ধি করে ২ হাজার ৮৪০ ডলার, কৃষকদের জন্য পর্যাপ্ত সার, আধুনিক যন্ত্রপাতি ইত্যাদির
ব্যবস্থা করছে সরকার। অসহায় মানুষদের জন্য বিভিন্ন প্রকার ভাতার ব্যবস্থা করা হচ্ছে। নিজের মন্ত্রণালয়ের উল্লেখ করে মন্ত্রী বলেন, মাধবকুণ্ডে কেবলকার, লাঠিটিলায় সাফারিপার্ক, হাকালুকি হাওরের উন্নয়নে কাজ করা হচ্ছে। মন্ত্রী নেতাকর্মীদের বলেন,
উন্নয়নের এ বার্তা নিয়ে প্রতিটি ঘরে যেতে হবে।
বড়লেখা সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ এবং পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..