× Banner
সর্বশেষ
অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম

নোয়াখালী প্রতিনিধি

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, চাচাতো ভাই গ্রেফতার

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
কিশোরীকে ধর্ষণ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিয়ের প্রলোভনে চাচাতো বোনকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো.জহিরুল ইসলাম রাফি (২০) নামে এক কিশোরকে গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিয়ের প্রলোভনে চাচাতো বোনকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো.জহিরুল ইসলাম রাফি (২০) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রাফি উপজেলার উত্তর বীজবাগ গ্রামের নুরুল হকের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, তাকে পুলিশ উপজেলার উত্তর বীজবাগ গ্রাম থেকে গ্রেফতার করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আট মাস আগে কিশোরীকে তার চাচাতো ভাই রাফি কেউ ঘরে না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সর্বশেষ গত ১০ জানুয়ারি কিশোরীকে পুনরায় বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরে বিয়ের কথা বললে রাফি টালবাহানা শুরু করেন। বিয়ের জন্য বিভিন্ন ধরনের চাপ দেওয়া হলেও রাজি না হওয়ায় অবশেষে চাচাতো ভাইসহ তিনজনের বিরুদ্ধে গত বুধবার (৯ ফেব্রুয়ারি) সেনবাগ থানায় মামলা করে ভুক্তভোগী কিশোরী।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে।অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..