× Banner
সর্বশেষ
প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

তুরস্ক ও সিরিয়ায় উপর্যুপরি ভূমিকম্পে অন্তত সাড়ে ৪ হাজার মানুষ নিহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
https://thenewse.com/wp-content/uploads/Earthquake.jpg

তুরস্ক ও সিরিয়ায় পরপর দু’বার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন বেশির ভাগ মানুষ ঘুমাচ্ছিলেন।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের ২৪ দশমিক ০৭৫ কিলোমিটার গভীরে ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে ইউএসজিএস। রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্যান্য শহরেও এই ভূকম্পন অনুভূত হয়। একই অঞ্চলে দ্বিতীয়বার ভূমিকম্প হয়েছে। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৫। এর কেন্দ্রস্থল ছিল কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান জেলায়। উল্লেখ্য, তুরস্ক পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। দেশটিতে ১৯৯৯ সালে শক্তিশালী এক ভূমিকম্পে ১৭ হাজার লোক নিহত হয়।
এই ভূমিকম্পের ঘটনায় তুরস্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরি অবস্থা জারির পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়ে ‘লেভেল ৪’ সংকেতও জারি করেছে দেশটির সরকার। তুরস্কে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির সংকট ব্যবস্থাপনা কমিশনার। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। উদ্ধারকারী দল পাঠানোর আশ্বাস দিয়েছে তুরস্কের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র গ্রীস ইজরায়েল। এছাড়াও ৪৫টি দেশ সহায়তার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।
শেষ খবর পাওয়া পর্যন্ত সাড়ে চার হাজারের অধিক মানুষ নিহত হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা দশ থেকে পনের হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা উদ্ধারকর্তাদের। লাশের পর লাশ, কাঁদার পর্যন্ত লোক নেই অনেক পরিবারে!
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তুরস্কে। ভয়াবহ এই ভূমিকম্পের সময় ও তার পরে ৪ হাজার ৭৪৮টি ভবন ভেঙে পড়েছে।  বহু সরকারি ভবন ধসে পড়েছে। ভেতরে অনেক লোক আটকা পড়ে আছে। গত ৮৪ বছরে তুরস্কে এত বড় ভূমিকম্প আর হয়নি। এর আগে ১৯৩৯ সালের ডিসেম্বরে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওই সময় ৩০ হাজার মানুষের প্রাণহাণি ঘটেছিল। ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত তুরস্কের আজাজ শহরে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তার নাম মো. রিংকু।
এদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার সরকার, হাসপাতাল ও উদ্ধারকর্মীরা ভূমিকম্পে  দেড় হাজার মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ভূমিকম্পে সিরিয়ার আলেপ্পো, হামা, তারতুস প্রদেশে অসংখ্য ভবন ধসে পড়েছে। প্রকাশিত ভিডিওতে, আতঙ্কিত মানুষজনকে ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। আর তুর্কিপন্থী বিদ্রোহী গোষ্ঠী–নিয়ন্ত্রিত দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় বহু মানুষ হতাহত হওয়ার তথ্য দিয়েছে স্থানীয় একটি হাসপাতাল।


এ ক্যটাগরির আরো খবর..