× Banner
সর্বশেষ
প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী আজ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সড়ক ও সেতু মন্ত্রী’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী

পিআইডি

টেকসই উন্নয়নের জন্য এসএমই খাত গুরুত্বপূর্ণ -পানি সম্পদ প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
এসএমই খাত গুরুত্বপূর্ণ
বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে ‘এসএমই পণ্য মেলা-২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুষ্ঠু বিকাশে বর্তমান আওয়ামী লীগ সরকার বিভিন্ন ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন ও কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। নানামুখী কার্যকর পদক্ষেপের ফলে নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই মেলা ইতিবাচক ভূমিকা রাখবে। টেকসই উন্নয়নের জন্য দেশের এসএমই খাত গুরুত্বপূর্ণ । বলেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

আজ বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে ‘এসএমই পণ্য মেলা-২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসাবে এই অঞ্চলের এসএমই পণ্যের বাজারজাতকরণে এসএমই পণ্য মেলা এবং সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফসল পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাহিদ ফারুক বলেন, সমৃদ্ধ ও টেকসই অর্থনীতির ভিত গড়তে হলে এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশে শ্রমঘন ও স্বল্প পুঁজির এসএমই উদ্যোক্তা তৈরি করা প্রয়োজন। ব্যবসা বাণিজ্যের প্রসারসহ এসএমই উদ্যোক্তাদের এগিয়ে আসার উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য এনায়েত হোসেন চৌধুরী।

এর আগে প্রতিমন্ত্রী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরে বরিশাল কাশীপুর গার্লস হাইস্কুল এন্ড কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।


এ ক্যটাগরির আরো খবর..